Close Menu
    What's Hot

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 2026

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
    ● সর্বশেষ

    বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি

    November 10, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

    মঙ্গলবার (১০ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

    একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর)। এ দুই দিনও দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। পাশাপাশি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এদিকে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে পরবর্তী সময়ে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসে কি না, সেদিকেও নজর রাখছেন আবহাওয়াবিদরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 2026

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 20260 Views

    যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক…

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Top Trending

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 20260 Views

    যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন…

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 20260 Views

    জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেছেন…

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 20260 Views

    গাজীপুর মহানগরের কাশিমপুর ও কোনাবাড়ীর জরুন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.