Close Menu
    What's Hot

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 2026

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শেখ হাসিনা জীবিত নাকি মৃত, জানি না: নুরুল হক নুর
    ● সর্বশেষ

    শেখ হাসিনা জীবিত নাকি মৃত, জানি না: নুরুল হক নুর

    November 10, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জীবিত আছেন, নাকি মারা গেছেন—এ বিষয়ে নিশ্চিত নন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

    মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

    নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে বক্তব্য দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি, নাকি বাস্তব—তা নিয়ে তাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। এমনকি শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সেটিও তারা জানেন না বলে মন্তব্য করেন তিনি।

    ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আলোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য হাস্যকর ও বিভ্রান্তিকর। তার দাবি, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

    তিনি বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে এবং রাজপথে সক্রিয় ভূমিকা রাখলে এ ধরনের তৎপরতা প্রতিহত করা সম্ভব।

    এ সময় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি।

    বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে অহেতুক বিরোধিতা করা উচিত নয়। সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা পালন করা হচ্ছে, রাজপথেও তেমন দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

    এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী ও এনসিপির সম্ভাব্য অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা একসঙ্গে অবস্থান না নিলে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জটিলতা তৈরি হতে পারে। এ ধরনের সিদ্ধান্তকে তিনি ‘খাল কেটে কুমির আনা’র সঙ্গে তুলনা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 2026

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 20260 Views

    যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক…

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Top Trending

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 20260 Views

    যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন…

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 20260 Views

    জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেছেন…

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 20260 Views

    গাজীপুর মহানগরের কাশিমপুর ও কোনাবাড়ীর জরুন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.