Close Menu
    What's Hot

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 2026

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মেটার নতুন নিয়মে নজরদারিতে কিশোরদের অ্যাকাউন্ট!
    ● সর্বশেষ

    মেটার নতুন নিয়মে নজরদারিতে কিশোরদের অ্যাকাউন্ট!

    November 10, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর প্রকৃত বয়স শনাক্ত করার কার্যক্রম বিশ্বজুড়ে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

    সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। এর মাধ্যমে কোনো ব্যবহারকারী নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও তার পোস্ট, অনলাইন কার্যক্রম ও আচরণ বিশ্লেষণ করে কিশোর হওয়ার সম্ভাবনা যাচাই করবে এআই।

    কোনো অ্যাকাউন্টের ব্যবহারকারীকে কিশোর হিসেবে শনাক্ত করা হলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে চালু হবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা।

    মেটার দাবি, এই প্রযুক্তি ব্যবহারের ফলে আগে শনাক্ত করা সম্ভব হয়নি—এমন অনেক কিশোর ব্যবহারকারীকেও সুরক্ষার আওতায় আনা যাচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার বিশ্বব্যাপী এর পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

    নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রে যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তদারকি করেন, তারা চলতি মাসে এ বিষয়ে নোটিফিকেশন পাবেন। পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও একই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে মেটার।

    মেটার টিন অ্যাকাউন্টে কিশোরদের জন্য বেশ কিছু বিশেষ বিধিনিষেধ রাখা হয়েছে। ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা এবং দীর্ঘ সময় অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বিরতির পরামর্শ দেওয়া হয়।

    এ ছাড়া প্রতিদিন অ্যাপ ব্যবহারের সময় নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সতর্কবার্তা দেখানো হয়। ৬০ ও ৯০ মিনিট ব্যবহারের পর ব্যবহারকারীকে নোটিফিকেশন দেওয়া হবে। একটানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শও থাকবে। পাশাপাশি দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখার মতো নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে।

    কিশোরদের সঙ্গে অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের যোগাযোগের ক্ষেত্রেও বাড়তি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক তুলনা ও অতিরিক্ত প্রতিযোগিতার প্রবণতা তৈরি করতে পারে—এমন কিছু লাইক ও রিঅ্যাকশন সুবিধাও সীমিত করা হয়েছে।

    মূলত কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে মেটার এই উদ্যোগ। বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো, অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করা এবং ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসা কিশোরদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে এবং কিশোরদের বয়স যাচাই ও অভিভাবকদের নিয়ন্ত্রণব্যবস্থায় যথেষ্ট কার্যকর নয়।

    সব মিলিয়ে আইনি চাপ, সমালোচনা এবং শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে মেটার নতুন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এআইয়ের মাধ্যমে বয়স শনাক্তকরণের এই ব্যবস্থা বাস্তবে কতটা কার্যকর হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 2026

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 20260 Views

    যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক…

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Top Trending

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 20260 Views

    যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন…

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 20260 Views

    জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেছেন…

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 20260 Views

    গাজীপুর মহানগরের কাশিমপুর ও কোনাবাড়ীর জরুন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.