Close Menu
    What's Hot

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 2026

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২
    ● সর্বশেষ

    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

    November 10, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) দেশটির গিজা এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।

    দেশটির জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজার কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি চলন্ত ট্রেনের পেছনে অন্য একটি ট্রেন ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

    দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি ও ধ্বংসাবশেষ সরাতে ভারী ক্রেন ব্যবহার করা হয়। এ ঘটনার পর সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

    মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৪৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।

    উল্লেখ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন রেল নেটওয়ার্ক রয়েছে মিশরে। তবে দেশটিতে অতীতেও বেশ কয়েকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে।

    ২০১৯ সালে কায়রোর রামসেস রেলস্টেশনে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে আগুন ধরে প্রাণ হারান ২৫ জন। এর আগে ২০১৭ সালে আলেকজান্দ্রিয়াগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

    সর্বশেষ দুর্ঘটনার পর আবারও মিশরের রেল নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 2026

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 20260 Views

    যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক…

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 2026

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 2026
    Top Trending

    যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

    November 10, 20260 Views

    যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন…

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

    November 10, 20260 Views

    জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেছেন…

    গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ছয় কারখানায়

    November 10, 20260 Views

    গাজীপুর মহানগরের কাশিমপুর ও কোনাবাড়ীর জরুন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.