Close Menu
    What's Hot

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 2026

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এসএসসিতে একজনও পাস করেনি ৩১২ প্রতিষ্ঠানে, বেতন-এমপিও নিয়ে শঙ্কা
    ● সর্বশেষ

    এসএসসিতে একজনও পাস করেনি ৩১২ প্রতিষ্ঠানে, বেতন-এমপিও নিয়ে শঙ্কা

    August 12, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল নিয়ে এবার কঠোর পদক্ষেপের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    প্রাথমিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া ব্যাখ্যা পর্যালোচনার পর সন্তোষজনক উত্তর না মিললে শিক্ষক-কর্মচারীদের এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করা হতে পারে। এর ফলে সংশ্লিষ্টদের বেতন-ভাতাও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

    আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের তথ্য অনুযায়ী, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন শূন্য পাসের ২২৬টি প্রতিষ্ঠানের প্রধানকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    অন্যদিকে, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি। এসব প্রতিষ্ঠানের প্রধানদেরও একই ধরনের নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২৯টি প্রতিষ্ঠানকেও জবাবদিহির আওতায় আনা হচ্ছে।

    নোটিশ পাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে। মূলত কী কারণে প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে।

    শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও সুবিধা বাতিলের জন্য সুপারিশ করা হতে পারে। অর্থাৎ নিয়মিত সরকারি বেতন-ভাতা পাওয়ার সুযোগও হারাতে পারেন ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

    এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পর তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিকভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী উত্তীর্ণ না হলে সেখানে পাঠদানের মান, শিক্ষক উপস্থিতি, একাডেমিক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠান পরিচালনার বিষয়গুলোও পর্যালোচনা করা প্রয়োজন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 2026

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 20260 Views

    সরকারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির…

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 2026

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 2026
    Top Trending

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 20260 Views

    সরকারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থ…

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 20260 Views

    চট্টগ্রাম বন্দরসীমা ও বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নতুন করে…

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 20260 Views

    জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.