Close Menu
    What's Hot

    চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

    May 2, 2026

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর

    May 2, 2026

    সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    ● সর্বশেষ

    মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    May 2, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সিলেট নগরীর বন্যা সমস্যা সমাধান ও অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি সমন্বিত মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (সকাল ১১টার দিকে) সুরমা নদী তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।

    অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরলে প্রধানমন্ত্রী এর অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশনা দেন।

    এর আগে সকালে বিমানযোগে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। ভৌগলিকভাবে টিলা ও নদীবেষ্টিত সিলেট নগরীর মধ্য দিয়ে প্রবাহিত ১৩টি প্রাকৃতিক ছড়া বর্ষাকালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে উল্টো সুরমা নদীর পানি শহরে ঢুকিয়ে দেয়, ফলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়।

    ২০২২ থেকে ২০২৪ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা এবং পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত-এর পরামর্শের ভিত্তিতে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

    প্রকল্পের আওতায় কাজীরবাজারের বৈঠাখাল, ছড়ারপাড়ের গোয়ালীছড়া এবং বোরহানউদ্দিন এলাকার হলদিছড়ায় আধুনিক স্লুইস গেট ও শক্তিশালী পাম্প স্থাপন করা হবে। এর মাধ্যমে নদীর পানি শহরে প্রবেশ ঠেকানো এবং বৃষ্টির পানি দ্রুত অপসারণ করা সম্ভব হবে।

    এছাড়া শাহপরাণ সেতু থেকে বাদাঘাট সেতু পর্যন্ত সুরমা নদীর দুই তীরের প্রায় সাড়ে ১৭ কিলোমিটার এলাকা উঁচু করা হবে। যেখানে উঁচু করা সম্ভব নয়, সেখানে নির্মাণ করা হবে ফ্লাড ওয়াল।

    প্রকল্পের প্রথম ধাপে সরকার প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা বরাদ্দ দেবে বলে জানা গেছে। পরবর্তী সময়ে বিদেশি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

    উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সকালে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল খননকাজ উদ্বোধনের কথা রয়েছে।

    দিনের শেষভাগে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন করবেন এবং পরে জেলা শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

    May 2, 2026

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর

    May 2, 2026

    থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    May 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

    May 2, 20261 Views

    দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও গড়েছে নতুন রেকর্ড। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এ একদিনে…

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর

    May 2, 2026

    সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

    May 2, 2026
    Top Trending

    চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

    May 2, 20261 Views

    দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও গড়েছে নতুন রেকর্ড। বন্দরের নিউমুরিং কনটেইনার…

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর

    May 2, 20260 Views

    বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের…

    সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

    May 2, 20261 Views

    পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.