Close Menu
    What's Hot

    গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব নিয়ে যা বললেন রাশেদ খাঁন

    November 15, 2026

    নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

    November 15, 2026

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান! দৈনিক মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে
    ● সর্বশেষ

    নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে

    January 27, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানিয়েছেন, আসন্ন নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

    তিনি বলেন, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা বাদে মোট ৪৮৯টি উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি দায়িত্ব পালন করবে। এ ছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।

    সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি চেক পোস্টে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি এ কথা জানান।

    কর্নেল লতিফুল বারী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ওপর অর্পিত দ্বায়িত্ব পালনে প্রস্তুত। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি। সেই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

    তিনি জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অনুসরণ করে এই বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

    কর্নেল লতিফুল বারী জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

    নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে জয়পুরহাট জেলার ২টি আসনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করা হবে। এ ছাড়াও জয়পুরহাট সদর উপজলার ৩টি ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করে এককভাবে দায়িত্ব পালন করবে, সর্বমোট ২৪ প্লাটুন প্রায় আনুমানিক ৫শ জনের অধিক বিজিবি সদস্য নির্বাচনী কর্তব্যে পালনে নিয়োগ করা হবে বলে জানান কর্নেল লতিফুল বারী।

    তিনি বলেন, সীমান্ত এলাকায় এ লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন যানবাহনে ডক স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে বিজিবি।

    সংবাদ সম্মেলনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির) সহকারী পরিচালক আল ইমরানসহ পাঁচবিবি বিশেষ ক্যাম্পের দায়িত্বরত অফিসার এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

    ৩৭ হাজার বিজিবি জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী নিরাপত্তা নির্বাচনে বিজিবি মোতায়েন বাংলাদেশ নির্বাচন সংবাদ বিজিবি নির্বাচন দায়িত্ব সীমান্তবর্তী উপজেলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব নিয়ে যা বললেন রাশেদ খাঁন

    November 15, 2026

    নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

    November 15, 2026

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান! দৈনিক মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব নিয়ে যা বললেন রাশেদ খাঁন

    November 15, 20260 Views

    গোপালগঞ্জকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করে দলটির প্রতি স্থানীয় মানুষের গভীর আবেগ রয়েছে…

    নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

    November 15, 2026

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান! দৈনিক মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    November 15, 2026
    Top Trending

    গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব নিয়ে যা বললেন রাশেদ খাঁন

    November 15, 20260 Views

    গোপালগঞ্জকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করে দলটির প্রতি স্থানীয় মানুষের…

    নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

    November 15, 20260 Views

    ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির…

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান! দৈনিক মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    November 15, 20260 Views

    দেশের গ্যাসসম্পদ অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ভোলায়। বাপেক্সের তত্ত্বাবধানে জেলার ভোলা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.