Close Menu
    What's Hot

    ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

    May 7, 2026

    জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

    May 7, 2026

    মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, কাল থেকে নির্বাচনী প্রচারণা
    ● সর্বশেষ

    প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, কাল থেকে নির্বাচনী প্রচারণা

    January 21, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৯৮টি নির্বাচনী আসনে মোট ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

    প্রতীক বরাদ্দ শেষ হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২৯৮টি আসনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী ১ হাজার ৯৭৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

    এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, ‘আজ বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন।

    সারা দেশে ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।’
    তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তারা কোন আসনে কতজন প্রার্থী, তা নির্বাচন কমিশনকে (ইসি) জানাবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সংক্রান্ত ফরম-৫ পূরণ করে পাঠাবেন। সেই আলোকে ব্যালট পেপার ছাপানো হবে।

    আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি।

    রুহুল আমিন মল্লিক বলেন, প্রতীক বরাদ্দ হওয়ায় আগামীকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

    এ বিষয়ে ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এ বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না এবং ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করবেন।

    ইসির কর্মকর্তারা জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলে ২৯৮ আসনে (পাবনা-১ ও ২ বাদে) প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৯৭৩ জন প্রার্থী।

    নির্বাচনে ৩০০ আসনে ২ হাজার ৫৮০টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ১ হাজার ৮৫৫ জনের মনোনয়নপত্র বৈধ ছিল এবং ৭২৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন এবং আপিল শুনানি শেষে প্রার্থিতা ফেরত পান ৪৩৭ জন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে সারা দেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

    তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে।

    আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

    এর আগে, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।

    সূত্র : বিএসএস।

    ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণা প্রতীক বরাদ্দ প্রার্থী তালিকা বাংলাদেশ নির্বাচন সংবাদ ভোটের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

    May 7, 2026

    জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

    May 7, 2026

    মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

    May 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

    May 7, 20260 Views

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা চুক্তির উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে পাকিস্তান। তবে কূটনৈতিক সংবেদনশীলতা…

    জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

    May 7, 2026

    মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

    May 7, 2026
    Top Trending

    ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

    May 7, 20260 Views

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা চুক্তির উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে পাকিস্তান।…

    জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

    May 7, 20260 Views

    নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্তের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর…

    মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

    May 7, 20260 Views

    অবৈধ মানবপাচার ও প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.