প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামায়াত আমিরের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করে।

জামায়াত আমিরের সঙ্গে প্রতিনিধিদলে আছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Share.
Leave A Reply

Exit mobile version