Close Menu
    What's Hot

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সরকার গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে : প্রেস সচিব
    ● সর্বশেষ

    সরকার গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে : প্রেস সচিব

    January 1, 2026Updated:January 1, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    প্রেস সচিব জানান, গত বছরের ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি এবং মনোনয়নপত্র জমা পড়ার সংখ্যাও সন্তোষজনক ছিল।

    নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে। গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে।

    শফিকুল আলম বলেন, বাংলাদেশের ভোটাররা যথেষ্ট সচেতন। গণভোটের বিষয় সরকার প্রচারণা চালাচ্ছে। ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে।

    মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স নিয়ে তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল ২৫ শতাংশ। কাস্টমস ডিউটি এখন দিতে হবে ১০ শতাংশ। যারা মোবাইল ফোন এখানে (দেশে) ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টমস যেটা আগে ১০ শতাংশ ছিল সেটা ৫ শতাংশ করা হচ্ছে। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে। বাংলাদেশের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে আরও অনেকে ইন্টারেস্টেড হবেন।

    প্রেস সচিব বলেন, বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে।

    তামাক ব্যবহার কমানো প্রসঙ্গে তিনি বলেন, তামাকের কারণে প্রতি বছর ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। তামাকের ব্যবহার কমাতে সরকার তামাক দ্রব্য আইন তৈরি করেছে। এই আইনের মাধ্যমে উন্মুক্ত জায়গায় তামাক সেবনের হার কমে আসবে।

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, বেগম জিয়ার জানাজায় সার্কের পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা এসেছিলেন। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন ২০২৫ নির্বাচন সংবাদ প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ রাজনীতি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন দক্ষিণ…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Top Trending

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 20260 Views

    দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে…

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 20260 Views

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.