Close Menu
    What's Hot

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান
    ● সর্বশেষ

    ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান

    December 12, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), জানিয়েছেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

    শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।

    তিনি বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই গুরুতর।

    ওসমান হাদির ওপরে গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

    ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ সবাই কাজ করছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য।

    শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে।তাকে উদ্ধার করে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুজন এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে।পুলিশের একাধিক টিম কাজ করছে।

    ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় (গভীর অচেতনাবস্থায়) আছেন।

    এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে।ঢামেক হাসপাতালে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। সেখানে যেতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

    ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এখন শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছেন জুলাইয়ের সংগঠকরা।

    ইনকিলাব মঞ্চ ওসমান হাদি গুলিবিদ্ধ নেতা ঢাকা পুলিশ বাংলাদেশ সংবাদ সন্ত্রাসী অভিযান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন দক্ষিণ…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Top Trending

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 20260 Views

    দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে…

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 20260 Views

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.