Close Menu
    What's Hot

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধি-নিষেধ নেই
    ● সর্বশেষ

    তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধি-নিষেধ নেই

    November 29, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে সরকারের কোনো আপত্তি বা নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

    পোস্টে তিনি লিখেছেন, তারেক রহমানের বক্তব্যে উল্লেখ করা হয়েছিল যে ‘এ মুহূর্তে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তার জন্য পুরোপুরি উন্মুক্ত বা একক নিয়ন্ত্রণাধীন নয়’। এ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করেন যে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।

    তিনি লিখেছেন, ‘প্রেসসচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই।’ তিনি আরো উল্লেখ করেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে পোস্ট করেন তারেক রহমান। সেখানে তিনি উল্লেখ করেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।

    রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।

    breaking news তারেক রহমান দেশে ফেরা প্রধান উপদেষ্টা বাংলাদেশ রাজনীতি বিএনপি শফিকুল আলম সরকারের বিধিনিষেধ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন দক্ষিণ…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Top Trending

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 20260 Views

    দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে…

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 20260 Views

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.