Close Menu
    What's Hot

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»তারেক রহমানকে নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি
    ● সর্বশেষ

    তারেক রহমানকে নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি

    November 20, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয় নিয়ে সুইডিশ সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য লটটা জনসন ফারনারভে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্তেনেয়ারকে একটি চিঠি পাঠিয়েছেন।

    বুধবার (১৯ নভেম্বর) লেখা এই চিঠিতে বাংলাদেশের নির্বাচন, বিএনপিসহ অন্যান্য দলের অংশগ্রহণে গণতান্ত্রিকব্যবস্থার ব্যাপারে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নেবেন, তা জানানোর জন্য আগামী ২৫ ডিসেম্বর নাগাদ সময় বেঁধে দিয়েছেন।

    নিচে চিঠিটি হুবহু তুলে ধরা হলো :

    ‘এখন বাংলাদেশের জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, যখন শেখ হাসিনার আওয়ামী লীগকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যদিও তারা গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল।

    অন্তর্বর্তী সরকার মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং গুমসহ অন্যান্য নির্যাতনের ঘটনাও তদন্ত শুরু করেছে, কিন্তু তা যথেষ্ট নয়।

    প্রতিশ্রুত নির্বাচনের আগে মানবাধিকার সুরক্ষা আরো জোরদার করতে হবে। সব ইচ্ছাকৃত গ্রেপ্তার ও আটক অবিলম্বে বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো বিদ্যমান আছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সক্ষম।

    এ ছাড়া সব রাজনৈতিক দল যেন কোনো বিধি-নিষেধ ছাড়া অংশ নিতে পারে—এর নিশ্চয়তা দিতে হবে, যার মধ্যে বিএনপি দল ও এর নেতা তারেক রহমানও অন্তর্ভুক্ত।

    এই প্রেক্ষাপটে আমি পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্তেনেয়ারদকে জিজ্ঞাসা করতে চাই :
    বাংলাদেশে গণতান্ত্রিক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, যেখানে বিএনপিসহ সব দল কোনো বিধি-নিষেধ ছাড়াই অংশ নিতে পারে—এমন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মন্ত্রী কী পদক্ষেপ গ্রহণ করবেন?’

    আন্তর্জাতিক সম্পর্ক তারেক রহমান বাংলাদেশ সংবাদ বাংলাদেশের নির্বাচন বিএনপি রাজনৈতিক চিঠি লটটা জনসন সুইডিশ সংসদ সুইডেন পররাষ্ট্র মন্ত্রী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20261 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Top Trending

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20261 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20263 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 20263 Views

    দেশের চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.