Close Menu
    What's Hot

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026

    সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আগামী সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ : আইজিপি
    ● সর্বশেষ

    আগামী সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ : আইজিপি

    October 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

    তিনি আরও বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা পুলিশের রয়েছে। অতীতে নির্বাচনের সময় পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, তা পরিবর্তনের একটি বড় সুযোগ আসছে আগামী নির্বাচনকে ঘিরে। এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

    সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনাসভায় সভাপতির বক্তৃতায় আইজিপি এ কথা বলেন।

    সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিরা, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, সব পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিরা উপস্থিত ছিলেন। সব জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

    সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।

    পুলিশপ্রধান নির্বাচন সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন। তিনি এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা বাড়ানোর ওপর জোর দেন।

    আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানকে নির্দেশ দেন।

    তিনি কোনো ধরনের হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যথাসময়ে দেওয়া নিশ্চিত করার জন্য জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।

    তিনি গুম কমিশনে দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত ও দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও প্রদান করেন। মামলা তদন্তের গুণগত মান আরও উন্নত করার ওপর তিনি জোর দেন।

    সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা এবং অনলাইনে সংযুক্ত জেলা পুলিশ সুপাররা প্রশাসনিক ও অপারেশনাল বিভিন্ন বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন।

    আইজিপি আইনশৃঙ্খলা জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন নিরাপত্তা পুলিশ সংবাদ বাংলাদেশ খবর বাংলাদেশ পুলিশ বাহারুল আলম সংসদ নির্বাচন ২০২৫
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026

    সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 20260 Views

    দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত…

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026

    সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ

    November 15, 2026
    Top Trending

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 20260 Views

    দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে…

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 20260 Views

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের…

    সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ

    November 15, 20260 Views

    দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.