কখনও শাহরুখ, কখনও সালমান—বলিউডের খানদের লক্ষ্য করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন ‘দাবাং’ পরিচালক অভিষেক কাশ্যপ। কিছুদিন আগে তিনি সালমানকে একহাত নিয়েছিলেন; এবার নিশানায় চলে এসেছে শাহরুখ।
কয়েকদিন আগের ঘটনা, শাহরুখকে নিয়ে অভিনব বলেছিলেন, শাহরুখ শুধু নিতেই পারেন। সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা তার নেই। আরও বলেন, বলিউডে এমন একটা চিন্তাধারা রয়েছে যা আমি একেবারেই বিশ্বাস করি না। আর সেই বিশ্বাস হল সিনেমা ভালো হলে তার সমস্ত কৃতিত্ব হয় নায়কের। আর সিনেমা যদি হিট না হয় তাহলে তা পরিচালকের দোষ। এই ভাবনার অবসান হোক আমি এটাই চাই। এটা একপ্রকার জিহাদি মানসিকতা।
এই মন্তব্য করার পর তা নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়। ফলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনব বলেন, আমি কাউকে আক্রমণ করতে চাইনি।
এরপর অভিনব বলেন, ‘আমি শাহরুখ, সালমান ও আমির তিনজনের সঙ্গেই কাজ করেছি। প্রত্যেকেই একই মানসিকতা পোষণ করে না। সালমান নিজের প্রভাব প্রয়োগ করতে চায়, শাহরুখ তা করেন না। তিনি এত অসভ্য নয়। তবে যেটা করে তা হলো ছবির আইডিয়া নিজের প্রযোজনা সংস্থা থেকে করতে চান।’
পরিচালক আরও জানান, তিনি শাহরুখের ব্যক্তিগত জীবনের এমন কিছু তথ্য জানেন যা প্রকাশ হলে নায়কের জন্য সমস্যার কারণ হতে পারে। তাই তিনি এটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি চাই না আমার কারণে তার সংসার ভেঙে যাক।”
