দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বৃদ্ধি পেয়েছে। ভরিপ্রতি ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ দাম নির্ধারণ করেছে, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version