Close Menu
    What's Hot

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
    ● সর্বশেষ

    প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

    October 8, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও রাষ্ট্রদূত বেরিস একিঞ্চি।

    মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

    রাষ্ট্রদূত একিঞ্চি বলেন,‘এটি আমার বাংলাদেশের প্রথম সফর। তিনি বাংলাদেশের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা ইউনূসকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তুরস্ক সফরের আমন্ত্রণ সাদরে গ্রহণ করে বলেন, ‘আমরা আমাদের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও উচ্চতায় নিতে চাই। জুলাই বিপ্লবের পর এটি এক নতুন সূচনা- দুই দেশ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।’

    তিনি জুলাই বিপ্লবে আহত সাতজন বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করায় তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

    উপপররাষ্ট্রমন্ত্রী একিঞ্চি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘তুরস্ক সবসময় শিক্ষা উন্নয়নে উৎসাহ দেয় এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বৃত্তি ও বিনিময় কর্মসূচি চালু রেখেছে।’

    সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

    আন্তর্জাতিক সম্পর্ক ড. মুহাম্মদ ইউনূস তুরস্ক উপ পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক বাংলাদেশ সম্পর্ক দ্বিপাক্ষিক আলোচনা প্রযুক্তি অংশীদারত্ব বাংলাদেশ কূটনীতি বেরিস একিঞ্চি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা শিক্ষা ও স্বাস্থ্য সহযোগিতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন দক্ষিণ…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Top Trending

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 20260 Views

    দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে…

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 20260 Views

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.