Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মিথ্যা বলেছিলেন টিউলিপ সিদ্দিক, দ্য টাইমসের প্রতিবেদন
    ● সর্বশেষ

    মিথ্যা বলেছিলেন টিউলিপ সিদ্দিক, দ্য টাইমসের প্রতিবেদন

    September 18, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি, অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করেছিলেন বলেও দাবি করেছে ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    এ প্রসঙ্গে যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, টিউলিপ সিদ্দিক অতীতে যেসব বক্তব্য দিয়েছেন, সদ্য উত্থাপিত এই নতুন তথ্যগুলোর সঙ্গে তা সরাসরি সাংঘর্ষিক।

    বাংলাদেশি একটি সংবাদমাধ্যমের সঙ্গে যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দ্য টাইমস উল্লেখ করেছে, টিউলিপ সিদ্দিক ২০০১ সালের সেপ্টেম্বরে লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেছিলেন।

    তখন তার বয়স ছিল ১৯ বছর। এ ছাড়া ২০১১ সালের জানুয়ারিতে তিনি একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রও পান। বাংলাদেশের পাসপোর্ট অফিস ও নির্বাচন কমিশনের ডেটাবেইসেও এসংক্রান্ত রেকর্ড মিলে গেছে। উভয় ক্ষেত্রেই তার স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ ছিল ঢাকার ধানমণ্ডির বাড়ি, যা তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালিকানাধীন।

    পরিচয় অস্বীকার

    দ্য টাইমসের তথ্য মতে, টিউলিপ সিদ্দিক বারবার দাবি করেছেন—তিনি কোনো বাংলাদেশি পরিচয়পত্র পাননি এবং শৈশবের পর থেকে পাসপোর্টও রাখেননি। গত আগস্টে তার আইনজীবী স্টিফেনসন হারউডও ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, ‘টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি।’

    তবে এসব পরিচয়ের বিষয়ে নতুন নথি প্রকাশিত হওয়ার পর তিনি ও তার দল (লেবার পার্টি) একে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা’ হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, এসব নথি জাল এবং বাংলাদেশি কর্তৃপক্ষ তার সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে।

    বাংলাদেশি নাগরিকত্ব প্রসঙ্গ

    আইন অনুযায়ী বাংলাদেশে জন্মগ্রহণকারী কিংবা বাংলাদেশি পিতা-মাতার সন্তান স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পান। টিউলিপ সিদ্দিক ব্রিটেনে জন্মগ্রহণ করলেও তাঁর মা-বাবা উভয়ই বাংলাদেশি হওয়ায় তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তবে তিনি বহুবার প্রকাশ্যে নিজেকে শুধু ব্রিটিশ পরিচয়ে তুলে ধরেছেন। ২০১৭ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি নই।’

    দুর্নীতি মামলা ও রাজনৈতিক যোগসূত্র

    টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে একটি দুর্নীতি মামলা চলছে।অভিযোগ রয়েছে, তিনি তাঁর খালা শেখ হাসিনার প্রভাব খাঁটিয়ে মা ও ভাই-বোনদের জন্য জমি বরাদ্দ নিয়েছিলেন। তবে টিউলিপ এই অভিযোগকেও অস্বীকার করে মামলাটিকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে আখ্যা দিয়েছেন।
    এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম দ্য টাইমসকে জানিয়েছেন—টিউলিপের পাসপোর্ট, এনআইডি এবং ট্যাক্স আইডির রেকর্ড পাওয়া গেছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনও নথিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনও এই তথ্য মিলিয়ে দেখেছে।

    রাজনৈতিক প্রেক্ষাপট

    ২০১১ সালে যখন টিউলিপের বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ইস্যু হয়েছিল, সেই সময়টিতে তিনি ঢাকায় সরকারি অনুষ্ঠানেও অংশ নেন। খালা শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে তাকে দেখা যায়। এমনকি জাতিসংঘ অধিবেশন ও মস্কো সফরেও তিনি হাসিনার সঙ্গে ছিলেন।

    ব্রিটেনে পদত্যাগ ও প্রতিক্রিয়া

    ২০২৪ সালের জানুয়ারিতে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অ্যান্টি-করাপশন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তদন্তে উঠে আসে, বাংলাদেশের রাজনীতিতে তাঁর পরিবারের যোগসূত্র লেবার সরকারকে সুনামের ঝুঁকিতে ফেলছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থন তিনি ধরে রেখেছিলেন। টিউলিপ দাবি করেছিলেন, তিনি সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে পদত্যাগ করেছেন এবং একদিন আবার মন্ত্রিসভায় ফিরতে পারবেন।

    এখনো আগের অবস্থানে অনড়

    টিউলিপ সিদ্দিকের মুখপাত্রের বক্তব্যে বলা হয়েছে—প্রায় এক বছর ধরে তার বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ কোনো নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। বরং রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে জড়িয়ে নথি জাল করা হচ্ছে। ব্রিটিশ সরকারের উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসও তাঁকে নির্দোষ প্রমাণ করেছেন বলে দাবি করা হয়।

    তবে সব মিলিয়ে বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি নিয়ে নতুন তথ্য প্রকাশের পর টিউলিপ সিদ্দিকের নাগরিকত্ব ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে বিতর্ক আরো তীব্র আকার ধারণ করেছে।

    Bangladeshi politics The Times UK Tulip Siddiq news এনআইডি টিউলিপ দুর্নীতি টিউলিপ সিদ্দিক দ্য টাইমস প্রতিবেদন প্রবাসী রাজনীতি বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ এমপি লেবার পার্টি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 20260 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্রদূত আবদুল্লাহ…

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 20260 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের…

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 20260 Views

    দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য জি এম…

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 20260 Views

    দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.