Close Menu
    What's Hot

    ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

    May 7, 2026

    জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

    May 7, 2026

    মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সারাদেশে ভারী বর্ষণ ও বন্যার সতর্কতা
    ● সর্বশেষ

    সারাদেশে ভারী বর্ষণ ও বন্যার সতর্কতা

    August 13, 2025Updated:August 13, 2025No Comments4 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে, জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ তথ্য বুধবার (১৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    এদিকে, বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল এবং রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবার সকাল ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেড়ে গেছে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে আসতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

    বুধবার নীলফামারীর ডিমলায় দেশের সর্বোচ্চ ১৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি ও ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে অতিভারি বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

    বৃষ্টিপাত এবং নদ-নদীর পরিস্থিতি নিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী ২৪ ঘণ্টা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার ওই নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিন নদীগুলোর পানি সমতল কমতে পারে।

    গত ২৪ ঘণ্টায় গঙ্গা ও পদ্মা নদীর পানি বেড়েছে জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গঙ্গা নদীর পানি সমতল আগামী দুদিন স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী তিন দিন পানি সমতল কমতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার পদ্মা নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে চতুর্থ ও পঞ্চম দিন পানি সমতল স্থিতিশীল সম্ভাবনা কথাও তুলে ধরা হয়েছে।

    কেন্দ্র আরও জানায়,গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতলও বেড়েছে। এসব নদ-নদীর পানি সমতল আগামী তিন দিনও বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সময়ে রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা, করতোয়া, যমুনেশ্বরি, পুনর্ভবা ও ঘাঘট নদীর পানি সমতলও বেড়েছে। অপরদিকে আপার আত্রাই, টাঙ্গন নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিন এ নদীগুলোর পানি সমতল বাড়তে পারে এবং এ সময়ে আত্রাই নদীর পানি সমতল বেড়ে সতর্কসীমা প্রবাহিত হতে পারে।

    এছাড়া, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, সারিগোয়াইন, যাদুকাটা, লুবাছড়া ও ঝালুখালি নদীর পানি সমতল কমেছে, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মনু, ধলাই, খোয়াই ও জিঞ্জিরাম নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই নদীগুলোর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে, তবে পরবর্তী দুদিনে কমার সম্ভাবনা রয়েছে।

    আগামী ২৪ ঘণ্টায় সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলেও তুলে ধরেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার দেখা যাচ্ছে, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা জানিয়েছে, আগামী তিন দিনে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

    ১২ জেলা আবহাওয়া পূর্বাভাস নদীজলস্তর বৃদ্ধি পানি উন্নয়ন বোর্ড প্লাবন সম্ভাবনা বন্যা সতর্কতা বাংলাদেশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

    May 7, 2026

    জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

    May 7, 2026

    মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

    May 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

    May 7, 20260 Views

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা চুক্তির উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে পাকিস্তান। তবে কূটনৈতিক সংবেদনশীলতা…

    জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

    May 7, 2026

    মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

    May 7, 2026
    Top Trending

    ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

    May 7, 20260 Views

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা চুক্তির উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে পাকিস্তান।…

    জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

    May 7, 20260 Views

    নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্তের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর…

    মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

    May 7, 20260 Views

    অবৈধ মানবপাচার ও প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.