Close Menu
    What's Hot

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা‘প্রস্তুত হ রাজাকার’
    ● সর্বশেষ

    এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা‘প্রস্তুত হ রাজাকার’

    August 10, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘প্রস্তুত হ রাজাকার, বাপ-মায়ের দোয়া নে, তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—এমন বার্তা লেখা একটি চিরকুট ও কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে।

    শনিবার (৯ আগস্ট) রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে খালিদ হাসান মিলুকে হুমকি দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    রোববার (১০ আগস্ট) মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে ভুক্তভোগী খালিদ হাসান মিলু অভিযোগ করে জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়।

    মিলু জানান, রাত সাড়ে ১১টায় তিনি বাসায় ফিরেন। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায়, ‘বাইরে বের হয়ে দেখ।’ তিনি বারান্দায় গিয়ে দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ।’

    মিলু আরও জানান, ‘তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসেন। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় (কাফনের কাপড়) ও একটি চিরকুট পাওয়া যায়।

    বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল, তা নিভিয়ে ফেলা হয়। এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা এ ঘটনায় জড়িত, তা অনুমান করা কঠিন নয়।

    এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ বিষয়ে থানায় জিডি করব।’

    মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, ‘রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এনসিপি কাফনের কাপড় খালিদ হাসান মিলু চিরকুট হুমকি পেট্রোল আগুন বাংলাদেশ রাজনীতি মোহনপুর রাজনৈতিক হুমকি রাজশাহী হুমকি বার্তা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন দক্ষিণ…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Top Trending

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 20260 Views

    দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে…

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 20260 Views

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.