Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়াকে জনগণের প্রত্যাশার পরিপন্থি: ফারুক
    ● সর্বশেষ

    নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়াকে জনগণের প্রত্যাশার পরিপন্থি: ফারুক

    July 30, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বর্তমান সরকারের ১১ মাস পার হলেও এখনো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়াকে জনগণের প্রত্যাশার পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

    বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, “দেশের প্রতিটি গ্রামে, চায়ের দোকানে, পাড়ায়-মহল্লায় এখন একটাই প্রশ্ন— সরকার ক্ষমতায় আসার ১১ মাস পরেও কেন এখনো নির্বাচন হচ্ছে না? শাহাবুদ্দিন আহমেদ মাত্র তিন মাসেই এরশাদের ১০ বছরের দমন-নিপীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন, আর এখন?”

    ফারুক আরও বলেন, “আমরা রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন। তারেক রহমান দেশের বাইরে থেকেও গণতন্ত্রের জন্য কাজ করেছেন। সেই জনগণের আন্দোলনের ফল কি এই ১১ মাসেও তফসিলহীন সরকার?”

    তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বলেন, “আপনারা একসময় আমাদের বন্ধু ছিলেন। দিল্লির বিরুদ্ধে লড়াইয়ে পাশে ছিলেন। কিন্তু আজ নির্বাচনের সময়ে নানা অজুহাত তুলে নির্বাচন থেকে পিছু হটছেন— কখনো পিআর, কখনো সংবিধান সংশোধনের দাবি। এসব আসলে জনগণের সঙ্গে প্রতারণা।”

    তিনি আরও অভিযোগ করেন, “বিএনপি অন্যায়ের পক্ষে নয়। আমাদের নেতাকর্মী ভুল করলে তারেক রহমান নিজে ব্যবস্থা নেন, বহিষ্কারও করেছেন। কিন্তু দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ধ্বংস করেছে আওয়ামী লীগ ও যুবলীগ।”

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. এম ইসলাম বাদল তালুকদার।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, লায়ন সোলায়মান তালুকদার, রফিকুল ইসলাম প্রমুখ।

    ঘোষণা নির্বাচনের তফসিল পরিপন্থি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.