Author: MK Raj

নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এই গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীন এবং সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। টুর্নামেন্টটিতে অংশ নেওয়া ১২ দলের মধ্যে সবচেয়ে ভালো ফিফা র‌্যাংকিং (৭) উত্তর কোরিয়ার। আজ (বৃহস্পতিবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার কোচ বাংলাদেশ নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন এবং তিনজন খেলোয়াড় নিয়ে খানিকটা শঙ্কার কথাও জানিয়েছেন। এশিয়া কাপে এবার অভিষেক হয়েছে বাংলাদেশের। অভিষেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দুর্দান্ত খেলেছে পিটার বাটলারের দল। বাংলাদেশ-চীন ম্যাচ দেখে উত্তর কোরিয়া কোচের বাংলাদেশ নিয়ে উপলব্ধি, ‘আমার মনে হয়েছে বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী।’ বাংলাদেশের শক্তিমত্তার ব্যাখ্যাও দিয়েছেন উত্তর কোরিয়ার কোচ, ‘তাদের…

Read More

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। পর্দার রসায়ন আর সুরের ছন্দে তাদের সাজানো সংসার ছিল ভক্তদের কাছে ঈর্ষণীয়। তবে হুট করেই বিচ্ছেদের সুরে সেই ছন্দে পতন ঘটে। দীর্ঘ সময় বিষয়টি নিয়ে দুই তারকাই নীরব থাকলেও সম্প্রতি এক পডকাস্টে বিচ্ছেদের নেপথ্য কারণ নিয়ে মুখ খোলেন রবি চৌধুরী। সেখানে তিনি ডলি সায়ন্তনীর সঙ্গে সংসার ভাঙার পেছনে বিপ্লব নামের এক গাড়িচালকের ভূমিকার কথা উল্লেখ করে পরকীয়ার ইঙ্গিত দেন। এবার সেই অভিযোগের বিপরীতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ডলি সায়ন্তনী। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, ‘সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত…

Read More

বরগুনার পাথরঘাটায় বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। চাঞ্চল্যকর এ ঘটনা এখন এলাকায় টপ অব দ্য টাউনে পরিণত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তালাকের নোটিশ পাঠান শাহীনুর বেগম (৪০)। সোমবার রাতে দুটি জবাই করা হরিণসহ মো. হানিফ (৪৫) গ্রেফতার হন। বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খাল এলাকায় ঝটিকা অভিযান চালায় বন রক্ষীরা। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে দুটি জবাই করা হরিণ ও ৯টি বিশেষ ফাঁদসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মো. হানিফকে। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে বসবাস…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে। বুধবার তেহরানসহ ইরানের পবিত্র শহর কোম, ইসফাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলায় আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস-এর (IRGC) আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর ভবন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের কার্যালয়গুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ১,০৪৫ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। তেহরান থেকে আল-জাজিরার…

Read More

কৃষকদের জন্য বহুল আলোচিত ‘কৃষক কার্ড’ কার্যক্রম পাইলট প্রকল্প হিসেবে আগামী পহেলা বৈশাখের মধ্যেই চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে কৃষক কার্ড চালু নিয়ে গঠিত কমিটির সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশীদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিমন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখের মধ্যে শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারবো। প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে চালু হবে। প্রথম পর্যায়ে ৯টা উপজেলায় মধ্যে যাবে। ৯টা উপজেলার ৯টা ইউনিয়নের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি নির্বাচিত উপজেলার নির্দিষ্ট ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম বাস্তবায়ন…

Read More

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে নিজের সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেছেন মো. আবু জাফর (৪৮)। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে এক হলফনামার মাধ্যমে ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেন আবু জাফর। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ব্যবসায়ী আবু জাফর হলফনামায় উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে তার অবাধ্য এবং অবান্তর জীবনযাপন করে আসছিলেন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজের খেয়ালখুশি মতো আলাদা থাকেন। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা সত্ত্বেও…

Read More

২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৯৭ জন বেসামরিক। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। এই আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)। বিবৃতিতে বলা হয়েছে, ২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে এসব বোমা। ইরানে নিহত…

Read More

ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরাকে ইরান সীমান্তবর্তী কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে হামলার ঘটনা ঘটেছে। ইরাকের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দাবি করেছে, তারা ইরবিলের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। ওই হোটেলটিতে মার্কিন সেনারা অবস্থান করছিল বলেও দাবি তাদের। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইরাকি সংবাদ সংস্থা নায়া একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে। সেখানে ইরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ‘দখলদারদের ঘাঁটিগুলো’ লক্ষ্য করে ড্রোন ছুড়েছে। সূত্র: আল-জাজিরা

Read More

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য রুট হরমুজ প্রণালী বন্ধ রাখার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। শত্রুপক্ষের ওপর “পর্যাপ্ত চাপ” সৃষ্টি না হওয়া পর্যন্ত এই প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্ট জানানো হয়েছে। আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল Ebrahim Jabbari সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮১ ডলার। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকলে খুব শিগগিরই এই দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ যদি এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে আইআরজিসির নৌ ও স্থলবাহিনী সরাসরি গুলি চালাবে। উল্লেখ্য, Strait of Hormuz আরব…

Read More

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তেল আবিবে একটি সরকারি কমপ্লেক্সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা তাদের ঘোষিত ‘দশম দফা’ অভিযানের অংশ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, হামলায় খোররমশাহর-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ‘খাইবার’ নামেও পরিচিত। আইআরজিসির দাবি, এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রাখে। ইরানের ভাষ্য অনুযায়ী, খোররমশাহর-৪ দেশটির দীর্ঘপাল্লার সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি ভারী ওয়ারহেড বহনে সক্ষম এবং বহু দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রের উচ্চ ধ্বংসক্ষমতা ও পাল্লা…

Read More