Close Menu
    What's Hot

    তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

    May 19, 2026

    শিং ভাঙা পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ?

    May 19, 2026

    ক্ষুধা ও দারিদ্র্যে সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্তে আফগান পরিবার

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রধান উপদেষ্টার সঙ্গে ঘন ঘন মতবিনিময় হলে ভালো হতো: ফখরুল
    ● সর্বশেষ

    প্রধান উপদেষ্টার সঙ্গে ঘন ঘন মতবিনিময় হলে ভালো হতো: ফখরুল

    July 23, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 7 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘন ঘন মতবিনিময় হলে গণতন্ত্র উত্তরণ আরও দ্রুত হতো—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    তিনি বলেন, “প্রধান উপদেষ্টা হঠাৎ করে ডেকেছিলেন। সাধারণত ক্রাইসিস তৈরি হলে তিনি ডাকেন। আমরা যাই কারণ আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু প্রয়োজন, তা আমরা করবো। তবে আমাদের মনে হয়, এই ধরনের মতবিনিময় আরও ঘন ঘন হওয়া উচিত।”

    বিমান দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল যা হয়েছে, একটি বিমান দুর্ঘটনায় অনেক কচি প্রাণ ঝরে গেছে। আমি নিজে গিয়ে দেখেছি, আমরা দুঃখপ্রকাশ করেছি, শোক জানিয়েছি। একইসঙ্গে মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টা অবরুদ্ধ হওয়া এবং সচিবালয়ে পরীক্ষার জটিলতায় শিক্ষার্থীদের অনুপ্রবেশ পরিস্থিতি প্রমাণ করে, প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এটা ছিল একধরনের অরাজক অবস্থা। গোপালগঞ্জে ফ্যাসিস্ট শক্তির উত্থানের মতো ঘটনা মনে হয়েছে।”

    তিনি জানান, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আহ্বান করেছেন, কারণ তার ভাষ্যমতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দলগুলো একসময় আন্দোলন করেছে। সেই আলোচনায় আমরা অংশ নিয়েছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই নির্বাচন হবে। আমরা চাই, সেই ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হোক। তিনি আশ্বাস দিয়েছেন যে তা করবেন।”

    সরকারের সীমাবদ্ধতা প্রসঙ্গে ফখরুল বলেন, “এই সরকারের কিছু স্বাভাবিক ত্রুটি থাকবে। তবে দুর্বলতাকে বড় করে না দেখে সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচনে আন্তরিকতার ঘাটতি আমরা দেখছি না।”

    বিমান দুর্ঘটনায় সরকারের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “সরকারে অভিজ্ঞতার ঘাটতি আছে, অনভিজ্ঞতা রয়েছে কিছু ক্ষেত্রে।”

    সাম্প্রতিক বিশৃঙ্খলা নির্বাচন বানচালের চক্রান্ত কি না—এমন প্রশ্নে ফখরুল বলেন, “কিছু কিছু বিশৃঙ্খলা ঘটছে। নিঃসন্দেহে এখানে ফ্যাসিস্ট শক্তিরা সমস্যা তৈরি করতে চাচ্ছে।”

    প্রধান উপদেষ্টা মতবিনিময়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

    May 19, 2026

    শিং ভাঙা পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ?

    May 19, 2026

    ক্ষুধা ও দারিদ্র্যে সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্তে আফগান পরিবার

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

    May 19, 20261 Views

    Russia তিন দিনব্যাপী পারমাণবিক অস্ত্রসংক্রান্ত সামরিক মহড়া শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯…

    শিং ভাঙা পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ?

    May 19, 2026

    ক্ষুধা ও দারিদ্র্যে সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্তে আফগান পরিবার

    May 19, 2026
    Top Trending

    তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

    May 19, 20261 Views

    Russia তিন দিনব্যাপী পারমাণবিক অস্ত্রসংক্রান্ত সামরিক মহড়া শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের…

    শিং ভাঙা পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ?

    May 19, 20260 Views

    ইসলামে সামর্থ্যবান মুসলমানদের জন্য Eid al-Adha উপলক্ষে কোরবানি আদায় গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানির…

    ক্ষুধা ও দারিদ্র্যে সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্তে আফগান পরিবার

    May 19, 20262 Views

    দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং খাদ্য ঘাটতির কারণে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.