Close Menu
    What's Hot

    আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

    September 28, 2026

    শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প: ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’

    September 28, 2026

    এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, বাজারে ১২ কেজির সিলিন্ডার দুই হাজারের ওপরে

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»দুপুর পর্যন্ত তালাবদ্ধ মাইলস্টোন কলেজ! শিক্ষার্থী, সাংবাদিক—প্রবেশ করতে দেওয়া হয়নি
    জাতীয় রাজনীতি

    দুপুর পর্যন্ত তালাবদ্ধ মাইলস্টোন কলেজ! শিক্ষার্থী, সাংবাদিক—প্রবেশ করতে দেওয়া হয়নি

    July 23, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 17 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেট দুপুর পর্যন্ত তালাবদ্ধই ছিল। কোনো শিক্ষক, শিক্ষার্থী কিংবা সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। পুরো কলেজ চত্বরে ছিল না কোনো ছাত্রদের কর্মসূচি। বরং পুরো ক্যাম্পাসজুড়ে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান।

    বুধবার (২৩ জুলাই) সকাল থেকেই কলেজের সামনে ভিড় জমান বিভিন্ন গণমাধ্যমকর্মী। সকাল থেকে বন্ধ থাকা গেটের সামনে দেখা যায় নানা বয়সী অনেক মানুষকে। কেউ কেউ গেটের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছেন, কেউ ভেতরের পরিস্থিতি জানার চেষ্টা করছেন।

    কলেজ প্রাঙ্গণে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং কলেজের নিজস্ব নিরাপত্তাকর্মীরা। তাদের মধ্যে রয়েছে চরম সতর্কতা।

    গেটের সামনে দাঁড়িয়ে থাকা জনতার চোখেমুখে ছিল শোক আর উদ্বেগের ছাপ। কেউ কেউ শোক ভাগাভাগি করছেন, কেউ কৌশলে ঢোকার চেষ্টা করছেন, কেউ সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকতে চাইলেও ব্যর্থ হয়েছেন।

    সেখানে উপস্থিত এক অভিভাবক মোস্তফা কামাল বলেন, “শুধু দেখতে এসেছি। ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, মন মানছিল না, একটু দেখে গেলাম।”

    পাশে থাকা এক নারী জানান,”সেদিন আমার ছেলের ১১টায় ছুটি হয়েছিল, তাই সে বেঁচে গেছে। আত্মীয়ের সন্তান এই কলেজেই পড়ে, তাই ভেতরে কী হচ্ছে তা দেখতে এলাম।”

    কলেজ কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে দুপুর পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। শিক্ষার্থীদের কোনো কর্মসূচিও দেখা যায়নি।

    এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত-আহতদের পরিচয় নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন: উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা

    অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) শিক্ষার্থী প্রতিনিধি: মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক (দ্বাদশ শ্রেণি)

    তদন্ত কমিটিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ ও তথ্য যাচাই করে একটি নির্ভরযোগ্য তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। শেষ খবর অনুযায়ী, এই মর্মান্তিক ঘটনায় আইএসপিআর ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    তালাবদ্ধ মাইলস্টোন কলেজ সাংবাদিক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

    September 28, 2026

    শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প: ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’

    September 28, 2026

    এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, বাজারে ১২ কেজির সিলিন্ডার দুই হাজারের ওপরে

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

    September 28, 20261 Views

    সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার পরিচালনা ও ট্রাস্টের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের…

    শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প: ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’

    September 28, 2026

    এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, বাজারে ১২ কেজির সিলিন্ডার দুই হাজারের ওপরে

    September 28, 2026
    Top Trending

    আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

    September 28, 20261 Views

    সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার পরিচালনা ও ট্রাস্টের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে হামলা,…

    শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প: ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’

    September 28, 20263 Views

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের…

    এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, বাজারে ১২ কেজির সিলিন্ডার দুই হাজারের ওপরে

    September 28, 20262 Views

    দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সরবরাহে নতুন করে চাপ তৈরি হয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.