Close Menu
    What's Hot

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইতিহাস ভুলে ঘনিষ্ঠতার পথে ঢাকা-ইসলামাবাদ! সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি
    ● সর্বশেষ

    ইতিহাস ভুলে ঘনিষ্ঠতার পথে ঢাকা-ইসলামাবাদ! সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি

    July 29, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 30 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নিউইয়র্কে জাতিসংঘের ‘টু-স্টেট সল্যুশন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল দুই দেশের মধ্যে গত অক্টোবর থেকে চতুর্থ উচ্চপর্যায়ের বৈঠক—যা সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময়ের টানাপোড়েনের পরে এই অগ্রগতি কূটনৈতিক মহলে নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং উভয় দেশ সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে একমত হয়। পাশাপাশি, উঁচুপর্যায়ের সফরের পরিকল্পনার কথাও জানানো হয়।

    গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিষয়ে উভয় পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একইসঙ্গে, সম্মেলন থেকে বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ সিদ্ধান্ত আশা করেন তারা।

    এক্সপ্রেস ট্রিবিউন আরও জানায়, শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করে। অতীতে বাংলাদেশে পাকিস্তানবিরোধী অবস্থান থাকলেও, সরকার পরিবর্তনের পর দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখন বাস্তববাদী ও ভবিষ্যতমুখী নীতিতে এগোচ্ছে।

    এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঢাকা সফরে এসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়—যাকে পারস্পরিক আস্থা বৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

    চীন অঞ্চলে প্রভাব বিস্তার করছে এবং সার্ক প্ল্যাটফর্ম কার্যকারিতা হারাচ্ছে—এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ও পাকিস্তান তাদের পররাষ্ট্রনীতিতে নতুন ভারসাম্য আনতে চাইছে। অতীতের মতভেদ ভুলে এখন দুই দেশ উন্নয়ন, বাণিজ্য ও কৌশলগত স্বার্থে ইস্যুভিত্তিক সহযোগিতার দিকে এগোচ্ছে।

    বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক অগ্রগতি পাকিস্তানের দক্ষিণ এশিয়ায় নতুন করে অবস্থান তৈরি, মুসলিম বিশ্বের ঐক্য জোরদার এবং বৃহত্তর আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের একটি কৌশলগত উদ্যোগ।

    একইসঙ্গে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার পাকিস্তানি কূটনীতিকদের ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা এবং পণ্যে আরোপিত প্রতিবন্ধকতা তুলে নেয়, যা সম্পর্ক উন্নয়নের পথে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

    ইতিহাস পাকিস্তানি বাংলাদেশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20260 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী কার্যক্রমের প্রতিটি স্তরে…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Top Trending

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20260 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20263 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে…

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 20263 Views

    ‘সাত’ যেন এখন ফুটবলের মাঠে নতুন এক আতঙ্কের নাম। একের পর এক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.