Author: MK Raj
টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ (১০ জুলাই)। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। শেষ দুই ওয়ানডে ম্যাচে একাদশে না থাকা লিটন দাস এবার নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টি দলকে। যদিও বাংলাদেশ টি-টোয়েন্টির সর্বশেষ পাঁচ ম্যাচেই হেরেছে। ২০২৩ সালের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেও চলতি বছর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে দলটি। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান সেই সিরিজগুলোতে খেলতে না পারলেও এবার লঙ্কানদের বিপক্ষে পূর্ণ শক্তির পেস ইউনিট নিয়ে মাঠে নামছে টাইগাররা। তাসকিনের নেতৃত্বে পেস…
ইসরায়েলবিরোধী মন্তব্য ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন দেওয়ার জেরে জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রানচেস্কা আলবানেজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১০ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, গাজার যুদ্ধ চলাকালে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন দেওয়ার কারণেই এই পদক্ষেপ নেয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানেজ “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন।” ফ্রানচেস্কা আলবানেজ জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্বব্যাপী ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জোরালো কণ্ঠ হিসেবে পরিচিত। তবে আলবানেজ এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।…
প্রয়োজনে রিহার্সাল নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগে যেভাবে নির্বাচন হয়েছে, তা ছিল লোক দেখানো। এখন একটি প্রকৃত নির্বাচন আয়োজন করতে হবে। সে জন্য নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে—কার কী ভূমিকা তা স্পষ্ট করতে হবে। প্রয়োজনে মহড়া (রিহার্সাল) নির্বাচন করতে হবে যেন সঠিকভাবে অনুশীলন হয়। বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্য জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, ভোটারদের প্রশিক্ষিত করতে ভিডিও কনটেন্ট তৈরি ও তা টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি, জরুরি নম্বর যেন সবার কাছে পৌঁছে দেওয়া হয় তাও বলেছেন তিনি।…
তসবিহ হাতে আদালতে দেখা গেল দীপু মনিকে
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া জুলাই আন্দোলনসংক্রান্ত এক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসে আনা হয়। এ সময় ডা. দীপু মনির হাতে ছিল তসবিহ। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তসবিহ জপ করছিলেন বলেও দেখা যায়। এমনকি গ্রেপ্তার শুনানি শেষে যখন তাকে ফের হাজতখানায় নেয়া হয়, তখনো তসবিহ হাতে ছিল তার। ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে…
‘বাংলাদেশি’ অপবাদে বারবার আটক বাংলার শ্রমিক! দিল্লি-ওড়িশা নিয়ে হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি
বাংলাদেশি নাগরিক বলে অপবাদ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে— এমন ঘটনায় হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। ওড়িশার পর এবার দিল্লিতেও ছয়জন বাঙালি শ্রমিককে আটকের অভিযোগ উঠে এসেছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) কলকাতা হাই কোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওড়িশার ঘটনাও একই ধরনের, তাই দু’টি মামলার শুনানি একসঙ্গে হবে। শুক্রবার হতে পারে শুনানি। দিল্লিতে আটক ছয় শ্রমিক, পরিবারের অভিযোগ ‘জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে’ বীরভূমের পাইকরের ছয় শ্রমিক দিল্লির কে. এন. কাটজু থানার আওতায় আটক হন ১৮ জুন।পরিবারের সদস্যরা জানান, আটক হওয়ার…
সৌদি আরবের সঙ্গে বৈঠক করল ইরান
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান। মঙ্গলবার (৯ জুলাই) রিয়াদে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। প্রায় ১২ দিন ধরে চলা সংঘাতের পর ২৫ জুন ইরান যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। এরপর ৮ জুলাই এই প্রথমবারের মতো সৌদি আরব ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, এই বৈঠকে মূল আলোচনা হয় ইরান-ইসরায়েল সংঘাত ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা ঘিরে। ধন্যবাদ ও আশার বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক পোস্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সৌদি…
সেই শরীফকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। ২০২২ সালের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। শরীফের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক রিটটি দায়ের করেন। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি…
বিহারে চাঞ্চল্যকর এক ঘটনা ঘিরে তুমুল আলোচনা চলছে। স্ত্রীর সঙ্গে ভাইপোর অবৈধ সম্পর্কের সন্দেহে এক ব্যক্তি শুধু মারধরই করেননি, জোর করে স্ত্রীর সঙ্গে ভাইপোর রাস্তায় বিয়ে দিয়ে দিয়েছেন। আর সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বিহারের সুপল জেলার জীবচ্ছাপুরে। প্রায় সাত দিন আগে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। যদিও আনন্দবাজার ডট কম সেই ভিডিওর সত্যতা নিশ্চিত করেনি। ভিডিওতে দেখা যায়, এক যুবককে রাস্তার ওপর কয়েকজন বেধড়ক মারছে। এরপর আরেক নারীকে টেনে এনে তাকেও মারধর করা হয়। পরে একজন সিঁদুর নিয়ে আসে এবং যুবককে বাধ্য করা হয় সেই নারীর সিঁথিতে সিঁদুর পরাতে। স্থানীয়…
মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলির নির্দেশ দেওয়া শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার বিচারে স্বচ্ছতা বাড়াবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সেই সঙ্গে এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। ফাঁস হওয়া অডিওতে মারণাস্ত্র ব্যবহার করে শেখ হাসিনার নির্বিচারে গুলি চালানোর ফোনালাপ নিয়ে বিবিসির ভেরিফিকেশনের বিষয়ে বুধবার (৯ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান। গাজী তামিম বলেন, শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও বক্তব্য এর আগে পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন টিম পরীক্ষা করেছে। তারাও ফরেনসিক সত্যতা পেয়েছে, এসব ফোনালাপ হাসিনারই। তারপরও আন্তর্জাতিক সংস্থা নতুন করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যে রিপোর্ট দিয়েছে, তা…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ‘কিছু সময়ের জন্য’ শাসন করতে পারে ইসরায়েল। এমন মন্তব্য করেছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। একইসঙ্গে তিনি গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) ফিরিয়ে আনার বিরোধিতাও জানিয়েছেন। বুধবার (৯ জুলাই) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সফরসঙ্গী ওই কর্মকর্তা মঙ্গলবার বলেন, “গাজায় দৈনন্দিন জীবন পরিচালনার জন্য একটি প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন। সম্ভবত আমরা কিছু সময়ের জন্য সেখানে থাকব।” তিনি আরও বলেন, “এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যদি শুরুতেই আমরা সেখানে না থাকি, তাহলে আর কাউকে ক্ষমতা হস্তান্তর করা যাবে কি না, তা নিশ্চিত নয়।” তাকে উদ্ধৃত করে ইসরায়েলি ওয়ালা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.