Close Menu
    What's Hot

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 2026

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»‘বাংলাদেশি’ অপবাদে বারবার আটক বাংলার শ্রমিক! দিল্লি-ওড়িশা নিয়ে হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি
    বিশ্বমঞ্চ

    ‘বাংলাদেশি’ অপবাদে বারবার আটক বাংলার শ্রমিক! দিল্লি-ওড়িশা নিয়ে হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি

    July 9, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশি নাগরিক বলে অপবাদ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে— এমন ঘটনায় হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।

    ওড়িশার পর এবার দিল্লিতেও ছয়জন বাঙালি শ্রমিককে আটকের অভিযোগ উঠে এসেছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) কলকাতা হাই কোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়।

    বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওড়িশার ঘটনাও একই ধরনের, তাই দু’টি মামলার শুনানি একসঙ্গে হবে। শুক্রবার হতে পারে শুনানি।

    দিল্লিতে আটক ছয় শ্রমিক, পরিবারের অভিযোগ ‘জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে’ বীরভূমের পাইকরের ছয় শ্রমিক দিল্লির কে. এন. কাটজু থানার আওতায় আটক হন ১৮ জুন।
    পরিবারের সদস্যরা জানান, আটক হওয়ার পরে শ্রমিকেরা ফোন করে বলেন— ‘বাংলাদেশি সন্দেহে’ তাঁদের আটক করেছে পুলিশ। পরে জানানো হয়, তাঁদের বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয়েছে।

    কিন্তু কোথা থেকে বা কীভাবে তাঁদের পাঠানো হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য দিচ্ছে না দিল্লি পুলিশ, এমন অভিযোগ করেছে শ্রমিকদের পরিবার।

    সরকারি দপ্তরে যোগাযোগ, আদালতের দ্বারস্থ পরিবার
    পরিবারগুলো বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য শ্রম দফতর ও শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম-এর সঙ্গেও যোগাযোগ করেছে। তিনি জানিয়েছেন, ঘটনাটি নিয়ে হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

    ওড়িশা, গুজরাট, অসমেও বাঙালি শ্রমিকদের হয়রানি!
    এর আগে ওড়িশায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন শ্রমিককে আটক ও নিখোঁজ করে রাখার অভিযোগ উঠে। অনেককে পরে রাজ্যে ফিরিয়ে আনা হলেও এখনও সবার বিষয়ে স্পষ্টতা নেই।

    গুজরাটের সুরতে ‘বিনা অপরাধে’ বোলপুরের শেখ মোজাম্মেল নামে এক শ্রমিককে দীর্ঘক্ষণ আটক রাখে পুলিশ। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে ছাড়া পান তিনি।

    এছাড়া কোচবিহারের দিনহাটার উত্তম ব্রজবাসীকে অসমে এনআরসি আইনে নোটিশ দেওয়া নিয়েও শোরগোল শুরু হয়েছে।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন,

    “অসমে বিজেপি সরকার বেআইনিভাবে এনআরসি প্রয়োগ করে পশ্চিমবঙ্গে চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে। এটা ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র।”

    তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্স (X)-এ লিখেছেন,

    “বাংলায় পিছনের দরজা দিয়ে এনআরসি চালু করতে চাইছে বিজেপি।”

    বিজেপির পাল্টা দাবি, তৃণমূল ভুয়ো খবর ছড়াচ্ছে।

    আটক দিল্লি-ওড়িশা বাংলাদেশি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 2026

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয়…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Top Trending

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 20261 Views

    বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,…

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 20262 Views

    অক্টোবর মাসে ভোক্তাদের জন্য বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। বাংলাদেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.