Close Menu
    What's Hot

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»‘অস্থায়ীভাবে গাজা শাসন করতে পারে ইসরায়েল’ — বলছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা
    বিশ্বমঞ্চ

    ‘অস্থায়ীভাবে গাজা শাসন করতে পারে ইসরায়েল’ — বলছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা

    July 9, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ‘কিছু সময়ের জন্য’ শাসন করতে পারে ইসরায়েল। এমন মন্তব্য করেছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। একইসঙ্গে তিনি গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) ফিরিয়ে আনার বিরোধিতাও জানিয়েছেন।

    বুধবার (৯ জুলাই) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

    খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সফরসঙ্গী ওই কর্মকর্তা মঙ্গলবার বলেন,

    “গাজায় দৈনন্দিন জীবন পরিচালনার জন্য একটি প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন। সম্ভবত আমরা কিছু সময়ের জন্য সেখানে থাকব।”

    তিনি আরও বলেন,

    “এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যদি শুরুতেই আমরা সেখানে না থাকি, তাহলে আর কাউকে ক্ষমতা হস্তান্তর করা যাবে কি না, তা নিশ্চিত নয়।”

    তাকে উদ্ধৃত করে ইসরায়েলি ওয়ালা নিউজ পোর্টাল জানায়, গাজায় শাসন পরিচালনা করবে ফিলিস্তিনিরা, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়।

    ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থান

    ইসরায়েল বলছে, গাজায় চলমান যুদ্ধের লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা ও তাদের ক্ষমতা থেকে সরানো।
    তারা সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ-পরবর্তী গাজার শাসনভার রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেওয়া হবে না।

    তেলআবিব যুদ্ধ-পরবর্তী গাজা শাসনে আরব দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক যৌথ প্রশাসনের পক্ষে মত দিয়েছে।

    ওই কর্মকর্তা আরও বলেন,

    “যুদ্ধ শেষ করতে হলে গাজায় হামাস থাকতে পারবে না। গাজাকে নিরস্ত্রীকরণ করতে হবে, নেতৃত্বকে সরাতে হবে। এরপর কোনো এক শক্তি নিয়ন্ত্রণ নেবে, অস্ত্রের ব্যবহার রোধ করবে।”
    তবে এই ‘শক্তি’ কারা, সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।

    নেতানিয়াহু ও ট্রাম্পের গোপন আলোচনার ইঙ্গিত

    প্রতিবেদনে আরও বলা হয়, গাজার অধিবাসীদের জোরপূর্বক অন্যত্র সরানোর ব্যাপারে নেতানিয়াহু ও ট্রাম্প মধ্যে আলোচনা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

    গাজায় চলমান গণহত্যা ও আন্তর্জাতিক মামলা

    ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ৫৭ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
    ২০২৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

    ইসরায়েল বর্তমানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ বিচারের মুখোমুখি।

    পলিটিক্স/মি

    অস্থায়ীভাবে গাজা শাসন ফিলিস্তিন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার করবে ইরান, কঠোর বার্তা আরাগচির

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা বিবেচনার জন্য রাজ্য…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Top Trending

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 20262 Views

    চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার…

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 20263 Views

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগকে যুক্ত করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.