Close Menu
    What's Hot

    গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

    May 13, 2026

    ‘ইসলামিক ন্যাটো’ গঠনের আলোচনা, যুক্ত হতে পারে তুরস্ক ও কাতার

    May 13, 2026

    ট্রাম্পের চীন সফরের আগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি রাশিয়ার

    May 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»১০ জুলাই এসএসসি ফল প্রকাশের সম্ভাবনা, অনুমোদনের অপেক্ষায় শিক্ষা বোর্ড
    জাতীয় রাজনীতি

    ১০ জুলাই এসএসসি ফল প্রকাশের সম্ভাবনা, অনুমোদনের অপেক্ষায় শিক্ষা বোর্ড

    July 7, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ঘনিয়ে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র।

    যদিও এখনও চূড়ান্তভাবে দিন নির্ধারিত হয়নি, তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, ১০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে।

    সোমবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “ফল তৈরির কাজ শেষ। কয়েকটি সম্ভাব্য তারিখ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই প্রকাশ করা হবে।”

    তিনি সরাসরি ১০ জুলাই উল্লেখ না করলেও, বোর্ড সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষা বোর্ডের প্রস্তাবিত তারিখগুলোর মধ্যে ১০ জুলাই রয়েছে। ফলে মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সেটিই চূড়ান্ত হতে পারে।

    শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সম্মতির পরই দিন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

    এই ফল প্রকাশে অংশ নিচ্ছে তিনটি শিক্ষা ধারার শিক্ষার্থীরা—
    🔹 সাধারণ বোর্ডের এসএসসি
    🔹 মাদরাসা বোর্ডের দাখিল
    🔹 কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল)

    চলতি বছর মোট ১৮ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে— ৯টি সাধারণ বোর্ডে: ১৪,৯০,১৪২ জন, মাদ্রাসা বোর্ডে: ২,৯৪,৭২৬ জন, কারিগরি বোর্ডে: ১,৪৩,৩১৩ জন।

    বোর্ড সূত্রে আরও জানা গেছে, ফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে। এছাড়াও নির্ধারিত ফরম্যাটে মোবাইলে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

    উল্লেখ্য, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। সেই হিসাবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে।

    এসএসসি ফলাফল শিক্ষা বোর্ড
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

    May 13, 2026

    যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    May 12, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক

    May 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

    May 13, 20261 Views

    মুহাম্মদ রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনামূলক…

    ‘ইসলামিক ন্যাটো’ গঠনের আলোচনা, যুক্ত হতে পারে তুরস্ক ও কাতার

    May 13, 2026

    ট্রাম্পের চীন সফরের আগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি রাশিয়ার

    May 13, 2026
    Top Trending

    গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

    May 13, 20261 Views

    মুহাম্মদ রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-কে নিয়ে সামাজিক…

    ‘ইসলামিক ন্যাটো’ গঠনের আলোচনা, যুক্ত হতে পারে তুরস্ক ও কাতার

    May 13, 20260 Views

    পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং কাতার-কে নিয়ে নতুন একটি কৌশলগত সামরিক জোট…

    ট্রাম্পের চীন সফরের আগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি রাশিয়ার

    May 13, 20261 Views

    রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.