Close Menu
    What's Hot

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»খেলাধূলা»২০ বছর পর ‘নতুন’ বাংলাদেশ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
    খেলাধূলা

    ২০ বছর পর ‘নতুন’ বাংলাদেশ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

    July 2, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read খেলাধূলা 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের পর এবার ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ দল। রঙিন পোশাকে নতুন যাত্রার শুরু হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

    ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে মিরাজের নতুন অধ্যায়, আর বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটেও সূচিত হলো নতুন এক যুগ।

    দীর্ঘ দুই দশক পর এমন একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশ স্কোয়াডে নেই পঞ্চপাণ্ডব—মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ রিয়াদ। গত ২০ বছরে তাদের কেউ না কেউ ছিলেন সব সিরিজেই। সর্বশেষ ২০০৫ সালে প্রেমাদাসা স্টেডিয়ামেই এই পাঁচজনের কেউ না থাকার ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে এবারও সেই একই ভেন্যুতে পঞ্চপাণ্ডবহীন এক নতুন বাংলাদেশ দল মাঠে নামছে।

    এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হচ্ছে দুই টাইগার ক্রিকেটারের। প্রথমবারের মতো দেশের জার্সিতে নামছেন উইকেটকিপার–ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। অপরদিকে, স্বাগতিক শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

    বাংলাদেশ একাদশ:
    তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

    শ্রীলঙ্কা একাদশ:
    নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

    এই ম্যাচ শুধুই আরেকটি ওয়ানডে নয়, বরং ইতিহাসের পাতা উল্টে নতুন গল্প লেখার সূচনা। এখন অপেক্ষা মাঠের পারফরম্যান্সে সেই ইতিহাস কতটা গর্বের হবে, তা দেখার।

    ওয়ানডে নতুন’ বাংলাদেশ শ্রীলঙ্কা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এশিয়ান গেমসের ফাইনালে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানের সামনে ২১২ রানের লক্ষ্য

    October 3, 2026

    কড়া নিরাপত্তায় কলকাতায় ব্রাজিল, ভক্তদের নাগালের বাইরে রাখা হলো দলকে

    October 2, 2026

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে নতুন একটি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Top Trending

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 20260 Views

    নিয়মিত রক্তচাপের ওষুধ খাওয়ার পরও কারও কারও রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে চায় না।…

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 20260 Views

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে টানা দ্বিতীয় দিনের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.