Close Menu
    What's Hot

    শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে চেয়েছিলেন: রিজভী

    November 27, 2026

    ১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত, প্রস্তাব নিরপেক্ষ ভেন্যুর

    November 27, 2026

    মার্কিন বাহিনীর কাছ থেকে দুই তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»খেলাধূলা»টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
    খেলাধূলা

    টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

    June 28, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read খেলাধূলা 6 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন উঠেছিল— নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন শান্ত। শনিবার (২৮ জুন) ম্যাচশেষ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

    নেতৃত্ব ছাড়ার বিষয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল— আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

    দলের মঙ্গল বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে টাইগার এই ব্যাটার বলেন, ‘আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে, এটা কোনো পারসোনাল কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’

    শান্ত আরও জানান, বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগকে তিনি কয়েকদিন আগেই সিদ্ধান্তটি জানিয়ে রেখেছিলেন।

    এর আগে তিন সংস্করণেই অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিংয়ে মনোযোগ দিতে গিয়ে নিজেই টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেন। গত মে মাসে তার স্থানে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। তখন শান্ত বোর্ডকে জানিয়ে রেখেছিলেন, তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে আগ্রহী।

    কিন্তু বিসিবি তাকে না জানিয়েই ওয়ানডে অধিনায়ক বদলের সিদ্ধান্ত নেয়। নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান মেহেদি হাসান মিরাজ।

    এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেন, শান্তর কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি, বরং বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও বলেন, “শান্ত খেলোয়াড়সুলভ মানসিকতায় সিদ্ধান্তটি মেনে নিয়েছেন।”

    ২০২৩ সালে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় শান্তর। সর্বশেষ কলম্বো টেস্টসহ মোট ১৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ জিতেছে ৪টি টেস্ট, যা তাকে জয়ের হিসাবে বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক হিসেবে অবস্থান দিয়েছে।

    পলিটিক্স/মি


    অধিনায়কত্ব টেস্ট নাজমুল হোসেন শান্ত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় পরিবর্তন, ছিটকে গেলেন দুই পেসার

    November 26, 2026

    চার দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ, দায়িত্ব পেল যারা

    November 24, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে চেয়েছিলেন: রিজভী

    November 27, 20260 Views

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির…

    ১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত, প্রস্তাব নিরপেক্ষ ভেন্যুর

    November 27, 2026

    মার্কিন বাহিনীর কাছ থেকে দুই তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

    November 27, 2026
    Top Trending

    শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে চেয়েছিলেন: রিজভী

    November 27, 20260 Views

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক আওয়ামী…

    ১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত, প্রস্তাব নিরপেক্ষ ভেন্যুর

    November 27, 20260 Views

    সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে অংশ…

    মার্কিন বাহিনীর কাছ থেকে দুই তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

    November 27, 20260 Views

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.