Close Menu
    What's Hot

    শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে চেয়েছিলেন: রিজভী

    November 27, 2026

    ১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত, প্রস্তাব নিরপেক্ষ ভেন্যুর

    November 27, 2026

    মার্কিন বাহিনীর কাছ থেকে দুই তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দামি চালে বাড়ছে সংসার খরচ, শীতের সবজি-মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
    ● সর্বশেষ

    দামি চালে বাড়ছে সংসার খরচ, শীতের সবজি-মুরগি-ডিমে কিছুটা স্বস্তি

    November 27, 2026No Comments4 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর বাজারে নাজিরশাইল ও মিনিকেট চালের বাড়তি দাম এখনো কমেনি। প্রায় তিন সপ্তাহ আগে প্রতি কেজিতে এক থেকে চার টাকা পর্যন্ত দাম বাড়ার পর একই দরেই বিক্রি হচ্ছে চাল। ফলে নিত্যপ্রয়োজনীয় এ পণ্য কিনতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

    তবে চালের বাজারে অস্বস্তি থাকলেও মুরগি ও ডিমের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। অন্যদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। যদিও মৌসুমের শেষ পর্যায়ে থাকা কয়েক ধরনের গ্রীষ্মকালীন সবজি এখনো বিক্রি হচ্ছে চড়া দামে।

    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

    চালের বাজারে বাড়তি চাপ

    বাজারসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। একই সময়ে মিনিকেট চালের দামও এক থেকে দুই টাকা বাড়ানো হয়েছে। নতুন করে দাম না কমায় এখনো আগের বাড়তি মূল্যেই বিক্রি হচ্ছে এসব চাল।

    বর্তমানে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেটের দাম ৭৫ টাকা। আর মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা।

    ব্যবসায়ীদের মতে, পুরোনো নাজিরশাইল চালের মজুত কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। নতুন মৌসুমের চাল বাজারে আসতে শুরু করলে পরিস্থিতির উন্নতি হতে পারে। পাশাপাশি চালকলগুলো থেকেও মিনিকেটসহ বিভিন্ন চালের দাম বাড়ানো হয়েছে।

    মুরগি ও ডিমের দামে নিম্নমুখী প্রবণতা

    চালের বাড়তি দামের বিপরীতে কিছুটা স্বস্তি মিলছে মুরগি ও ডিমের বাজারে। গত ১৫ দিনে রাজধানীতে প্রতি কেজি মুরগির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

    বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির দাম ৩১০ থেকে ৩২০ টাকা এবং কালারবার্ড বা হাইব্রিড সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা।

    এর আগে দুই সপ্তাহ আগে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগির দামও ছিল ৩২০ থেকে ৩৩০ টাকার মধ্যে।

    এদিকে ফার্মের মুরগির ডিমের দামও ডজনে ১০ টাকা কমেছে। বর্তমানে এক ডজন বাদামি ডিম কিনতে খরচ হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা।

    ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুমে মুরগি ও ডিমের চাহিদা কিছুটা কমে যায়। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। চাহিদা ও সরবরাহের এই পরিবর্তনের প্রভাব পড়েছে দামে।

    তবে গরুর মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়।

    মাছের বাজারে এখনো স্বস্তি নেই

    মুরগি ও ডিমের দাম কমলেও মাছের বাজারে ক্রেতাদের জন্য সুখবর নেই। বরং কয়েক ধরনের মাছের দাম আগের তুলনায় বেড়েছে।

    কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক মাসে রুই মাছের দাম প্রায় ৭ শতাংশ এবং কাতলা মাছের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।

    বর্তমানে দুই থেকে চার কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলার দাম ৪০০ থেকে ৫০০ টাকা। এ ছাড়া পাবদা মাছ ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা এবং তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    ব্যবসায়ীদের ভাষ্য, কয়েক মাস ধরেই এসব মাছের দাম প্রায় একই পর্যায়ে রয়েছে।

    শীতের সবজিতে স্থিতিশীলতা, বেশি দাম গ্রীষ্মকালীন সবজিতে

    শীতের সবজির সরবরাহ বাড়তে থাকায় রাজধানীর বাজারে অধিকাংশ সবজির দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে বৃষ্টির কারণে কিছু সবজির সরবরাহ কমে দাম বাড়লেও এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

    বর্তমানে বাজারে প্রতিটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

    এ ছাড়া প্রতি কেজি দেশি টমেটো ১৪০ টাকা, আমদানি করা টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ টাকা, শালগম ৬০ টাকা এবং কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

    অন্যদিকে মৌসুম শেষ হয়ে আসায় ঢ্যাঁড়স, বরবটি, করলা ও চিচিঙ্গার দাম তুলনামূলক বেশি। প্রতি কেজি ঢ্যাঁড়স ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা এবং চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

    কৃষি বিপণন অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, গত এক মাসে চিচিঙ্গার দাম প্রায় ৫৮ শতাংশ বেড়েছে। একই সময়ে ঢ্যাঁড়সের দাম ৫৫ শতাংশ, বরবটির ৫৪ শতাংশ এবং করলার দাম ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এদিকে বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। পাশাপাশি শসা ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং পেঁয়াজপাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    চালের দাম বাড়ায় বাড়তি খরচের চিন্তা

    বাজারে কেনাকাটা করতে এসে চালের বাড়তি দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা গৃহিণী সালমা বেগম জানান, পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় প্রতি মাসে তাঁদের ২৪ থেকে ২৫ কেজি নাজিরশাইল চাল কিনতে হয়।

    তিনি বলেন, চালের দাম বেড়ে যাওয়ায় মাস শেষে প্রায় ১০০ টাকা অতিরিক্ত খরচ হবে। শীতের সবজির দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনো অনেক সবজির দাম তাঁর কাছে বেশি মনে হচ্ছে।

    সব মিলিয়ে রাজধানীর বাজারে চালের বাড়তি দাম সাধারণ মানুষের সংসার খরচ বাড়াচ্ছে। মুরগি, ডিম ও শীতকালীন কিছু সবজিতে স্বস্তি থাকলেও মাছ এবং কয়েক ধরনের সবজির উচ্চমূল্য ভোগান্তি কমতে দিচ্ছে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে চেয়েছিলেন: রিজভী

    November 27, 2026

    ১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত, প্রস্তাব নিরপেক্ষ ভেন্যুর

    November 27, 2026

    মার্কিন বাহিনীর কাছ থেকে দুই তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

    November 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে চেয়েছিলেন: রিজভী

    November 27, 20260 Views

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির…

    ১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত, প্রস্তাব নিরপেক্ষ ভেন্যুর

    November 27, 2026

    মার্কিন বাহিনীর কাছ থেকে দুই তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

    November 27, 2026
    Top Trending

    শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে চেয়েছিলেন: রিজভী

    November 27, 20260 Views

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক আওয়ামী…

    ১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত, প্রস্তাব নিরপেক্ষ ভেন্যুর

    November 27, 20260 Views

    সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে অংশ…

    মার্কিন বাহিনীর কাছ থেকে দুই তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

    November 27, 20260 Views

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.