Close Menu
    What's Hot

    নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

    November 25, 2026

    গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

    November 25, 2026

    বাংলাদেশি হিন্দুদের শরণার্থী, মুসলিমদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

    November 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ
    ● সর্বশেষ

    গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

    November 25, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল মহড়া, মিছিল ও সমাবেশ করেছেন। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। তবে দিনভর কর্মসূচি চললেও কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    সকাল থেকেই গোপালগঞ্জ শহরের দোকানপাট, অফিস-আদালত এবং যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আন্তজেলা ও দূরপাল্লার বাসও নির্ধারিত সময়ে ছেড়ে যায়। তবে গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি স্থাপনার সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

    সকাল ১১টার দিকে শহরের বেদগ্রাম মোড় থেকে মোটরসাইকেল নিয়ে মহড়া শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। মহড়াটি ঘোনাপাড়া মোড় হয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। পরে মোটরসাইকেল নিয়ে আবার শহরের দিকে ফিরে যান।

    অন্যদিকে, বেলা আড়াইটার দিকে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় জড়ো হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে বৌলতলী, সাহাপুর, সাতপাড় ও করপাড়া ইউনিয়নের নেতা-কর্মীরাও সেখানে যোগ দেন। একপর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

    দিনভর এসব কর্মসূচি চললেও শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল। বিকেলেও বিভিন্ন সড়কে সাধারণ মানুষের উপস্থিতি ও স্বাভাবিক চলাচল দেখা যায়।

    বিকেল পাঁচটার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। জেলা প্রশাসকের বাসভবন ও কার্যালয়, লঞ্চঘাট বটতলা গোলচত্বর, বেদগ্রাম মোড়, পুলিশ লাইনস মোড় এবং আদালত এলাকায় নিরাপত্তা জোরদার ছিল।

    এদিকে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খোলা ছিল। দোকানপাটে বেচাকেনা, রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলও ছিল স্বাভাবিক। সরকারি-বেসরকারি অফিস এবং আদালতের কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি।

    গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি বাসের চালক জিকরুল ইসলাম জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময় তাঁরা বাস চলাচল বন্ধ রেখেছিলেন। কর্মসূচি শেষ হওয়ার পর প্রথম কয়েক দিন যাত্রী কম থাকলেও বর্তমানে যাত্রী চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।

    শহরের কাপড় ব্যবসায়ী ইমরান হোসেনও জানান, বর্তমানে ব্যবসা-বাণিজ্যে কোনো সমস্যা হচ্ছে না। দোকানে ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা স্বাভাবিক রয়েছে। তবে ২৮ নভেম্বর থেকে আবার লকডাউন কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচি শুরু হলে দোকানপাট বন্ধ রাখতে হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

    November 25, 2026

    বাংলাদেশি হিন্দুদের শরণার্থী, মুসলিমদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

    November 25, 2026

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল

    November 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

    November 25, 20260 Views

    যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে প্রায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ…

    গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

    November 25, 2026

    বাংলাদেশি হিন্দুদের শরণার্থী, মুসলিমদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

    November 25, 2026
    Top Trending

    নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

    November 25, 20260 Views

    যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে প্রায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ একটি…

    গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

    November 25, 20260 Views

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল মহড়া,…

    বাংলাদেশি হিন্দুদের শরণার্থী, মুসলিমদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

    November 25, 20263 Views

    বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া এবং মুসলিম অনুপ্রবেশকারীদের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.