Close Menu
    What's Hot

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা নাহিদ ইসলামের
    ● সর্বশেষ

    নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা নাহিদ ইসলামের

    August 2, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে দলের ইশতেহার পাঠ করা হবে রোববার (৩ আগস্ট)। তিনি জানান, সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই মাসজুড়ে চলা পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি টানা হবে এবং সেখানেই এনসিপির নতুন ইশতেহার প্রকাশ করা হবে।

    শনিবার (২ আগস্ট) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষিত হয়েছিল। যে এক দফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম। আমরা আমাদের পদযাত্রার মধ্যেও স্পষ্ট করেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদের এখনো চালিয়ে যেতে হচ্ছে। নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি ও যে রাষ্ট্র ভাবনার রূপকল্প রয়েছে, তা আমরা রোববার প্রকাশ করব।’

    তিনি বলেন, ‘অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে দেশ গড়তে আমরা ১ জুলাই থেকে জুলাই পদযাত্রা নামের কর্মসূচি পালন করি। এ কর্মসূচির মাধ্যমে ৫৯টি জেলায় আমাদের পদযাত্রা হয়েছে। আমরা প্রত্যেক জায়গায় গিয়েছি, মানুষের কথা শুনেছি। অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আহত যোদ্ধা, আন্দোলনকারী শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা গণমানুষের কাছে গিয়েছি। গণমানুষের আকাঙ্ক্ষা, দেশ নিয়ে তাদের ভাবনা এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা আমরা শুনেছি।’

    নাহিদ বলেন, ‘এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা আমরা তৈরি করেছি। শহীদ মিনারে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি ঘোষণা করব। বিকেল ৪টায় শহীদ মিনারে জনসমাবেশের মাধ্যমে এ অনুষ্ঠান আয়োজিত হবে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, ঢাকার এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য।’

    ইশতেহারে কী থাকছে, এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আমরা তরুণদের নিয়ে পরিকল্পনা, অর্থনীতি নিয়ে পরিকল্পনা, দেশের আইনশৃঙ্খলা, পুলিশ, প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা ইশতেহারের মাধ্যমে জানাব। গত এক বছরের সফলতা-ব্যর্থতা নিয়ে কথা বলব। একই সঙ্গে আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে, সে পরিকল্পনাও আমরা প্রকাশ করব।’

    তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের দাবি গত বছরের ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রথম তোলা হয়। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যে ঘোষণাপত্র তৈরি করি, তার একটা খসড়া সরকারের কাছে দেই। এ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো তাদের খসড়া ঘোষণাপত্র দেয়। সরকার এখন সবগুলো সমন্বয় করে একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, ঘোষণাপত্রের অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমরা আশা করছি, সরকারের জায়গা থেকে এ বিষয়টি নিশ্চিত করা হবে। সব রাজনৈতিক দল এ বিষয় সমর্থন এবং প্রতিশ্রুতি দেবে।’

    ৩ আগস্ট ইশতেহার পাঠ এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ নাহিদ ইসলাম পদযাত্রা সমাপ্তি রাজনীতি সংবাদ সংবাদ সম্মেলন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 20260 Views

    বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযানে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপা পুনরুদ্ধারের…

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 2026
    Top Trending

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 20260 Views

    বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযানে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 20262 Views

    আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন…

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 20261 Views

    একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, টেলিভিশন নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.