Close Menu
    What's Hot

    ইরান চুক্তি নিয়ে নতুন বিতর্ক, ওবামার মন্তব্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল

    June 14, 2026

    মুদ্রে নাটকীয় অভিযান, রাশিয়ার ট্যাঙ্কার আটক করল ব্রিটেন

    June 14, 2026

    স্বর্ণের দাম আবার বেড়েছে, নতুন দর কত?

    June 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»‘জুলাই ইশতেহার, আমাদের গন্তব্য’: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
    জাতীয় রাজনীতি

    ‘জুলাই ইশতেহার, আমাদের গন্তব্য’: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

    July 5, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 9 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    “জুলাই শুধু একটি মাস নয়, এটি আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য।”
    এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।”

    শনিবার (৫ জুলাই) বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে এক পথসভায় এ কথা বলেন তিনি। এর আগে শহরের কলোনী এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা।

    নাহিদ ইসলাম বলেন, “এই বগুড়া একটি ঐতিহাসিক স্থান, পুণ্ড্রনগর সভ্যতার সূচনা এখান থেকেই। কিন্তু আজ এই এলাকা সিটি কর্পোরেশন ঘোষণার পরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা বলি, নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।”

    তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা প্রশাসন, পুলিশ ও আদালতের নিরপেক্ষতা দাবি করেছি। যদি কেউ পুরনো কায়দায় দলবাজ প্রশাসক সেজে কাজ করে, তাদের পরিণতিও হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো।”

    ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা সেই ভোট ডাকাতির নির্বাচন পরিচালনা করেছিল, তাদের পরিণতি ইতিহাস মনে রেখেছে। গণঅভ্যুত্থানের শক্তি কেউ অবমূল্যায়ন করলে তারা ভুল করবে।”

    নাহিদ ইসলাম আরও বলেন, “কোনো দলবাজ প্রশাসক কিংবা দলীয় পুলিশকে ছাড় দেওয়া হবে না। বগুড়ার প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ থাকতে হবে। জনগণের বিপক্ষে কেউ দাঁড়ালে তারা প্রত্যাখ্যাত হবেন।”

    তিনি জানান, “আমরা নতুন বাংলাদেশ, নতুন সিস্টেম, নতুন আইন চাই। আমরা আর চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতিতে অংশ নেব না। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা বন্ধ করতে হবে। এটি অবশ্যই জাতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হবে।”

    নাহিদ বলেন, “আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’-এর মধ্য দিয়ে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। যারা এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করতে চায় না, তারা মুজিববাদের পাহারাদার।”

    পদযাত্রায় উপস্থিত ছিলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এবং দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

    পলিটিক্স/মি

    এনসিপি জুলাই ইশতেহার রাজনৈতিক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সীমান্ত, বাজেট ও সংস্কার নিয়ে সরকারের কঠোর সমালোচনা নাহিদ ইসলামের

    June 13, 2026

    মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি ওয়ার্কার্স পার্টির

    June 13, 2026

    রপ্তানি ধরে রাখতে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরান চুক্তি নিয়ে নতুন বিতর্ক, ওবামার মন্তব্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল

    June 14, 20263 Views

    ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন জোর আলোচনা…

    মুদ্রে নাটকীয় অভিযান, রাশিয়ার ট্যাঙ্কার আটক করল ব্রিটেন

    June 14, 2026

    স্বর্ণের দাম আবার বেড়েছে, নতুন দর কত?

    June 14, 2026
    Top Trending

    ইরান চুক্তি নিয়ে নতুন বিতর্ক, ওবামার মন্তব্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল

    June 14, 20263 Views

    ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে…

    মুদ্রে নাটকীয় অভিযান, রাশিয়ার ট্যাঙ্কার আটক করল ব্রিটেন

    June 14, 20262 Views

    ইংলিশ চ্যানেলে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন একটি তেলবাহী ট্যাঙ্কারের বিরুদ্ধে বড়…

    স্বর্ণের দাম আবার বেড়েছে, নতুন দর কত?

    June 14, 20264 Views

    দেশের বাজারে টানা কয়েক দফা মূল্যহ্রাসের পর আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.