Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026

    ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড নিউইয়র্ক-নিউ জার্সি, জারি জরুরি অবস্থা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে গণতন্ত্র রক্ষা পাবে : দুদু
    জাতীয় রাজনীতি

    ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে গণতন্ত্র রক্ষা পাবে : দুদু

    June 29, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 9 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে গণতন্ত্র রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

    তিনি বলেন, যত বাঁধা-বিপত্তি আসে না কেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে।

    রোববার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    শামসুজ্জামান দুদু বলেন, যারা সকালে এক কথা, দুপুরে এক কথা আবার বিকেলে আরেক কথা বলছেন তাদের বলবো- আসেন আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করি। ত্রুটি-বিচ্যুতি যেগুলো থাকবে আমরা বসে সমাধান করি। আর মানুষ যাকে ভোট দেবে সেই দল সরকার গঠন করবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি।

    তিনি বলেন, স্বৈরাতন্ত্রের যারা বিরোধিতা করে, তারা গণতন্ত্র প্রত্যাশা করে। আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তারা স্বৈরাতন্ত্রকে সরাসরি অথবা পরোক্ষভাবে সমর্থন করে। কিন্তু, গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচনকে যদি বাদ দেওয়া হয়, বিতর্ক করা হয় তাহলে তো পরোক্ষভাবে স্বৈরাতন্ত্রের পক্ষ হয়ে যায়। আমি কোনো দলের সমালোচনা করছি না। তবে সকলের মতামত থাকতে পারে।

    তিনি বলেন, নির্বাচন হতে হবে। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে। বিএনপিকে ভালোবাসার কারণ হলো তারা স্বৈরাতন্ত্রের সঙ্গে আপোষ করেনি। হাসিনার সঙ্গে আপোষ করেনি। বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন। তাকে এখন বিএনপির নেত্রী বললে হবে না। তিনি এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। তিনি যখন কথা বলেন, তখন দেশের মানুষ আশ্বস্ত হয়। আর তারেক রহমানকে আল্লাহ রক্ষা করেছে। ১/১১ এর সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহ তাকে রক্ষা করেছেন।

    তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে লন্ডনে ড. ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হয়েছে। আমার মনে হয় সমসাময়িক সময়ের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য ও আশার আলো জাগিয়েছে লন্ডনের এই বৈঠক। এখন যারা বিভিন্নভাবে বৈঠক নিয়ে সমালোচনার কথা বলছেন, দুচারটা হালকা সুরে বা অন্যভাবে বলছেন, তারাও এই বৈঠকের পরপরই আশার কথা জাতিকে শুনিয়েছেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রীপরিষদ সচিব আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমান প্রমুখ।

    গণতন্ত্র শামসুজ্জামান স্বৈরাতন্ত্র
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ‘কিছুদিন পর বিএনপির জীবন বিএনপিই নেবে’: সারজিস আলম

    September 26, 2026

    ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী: ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

    September 26, 2026

    বোমাবাজির মন্তব্যে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার

    September 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 20261 Views

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগরসহ আন্তর্জাতিক জলপথে থাকা মার্কিন…

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026

    ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড নিউইয়র্ক-নিউ জার্সি, জারি জরুরি অবস্থা

    September 27, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 20261 Views

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগরসহ আন্তর্জাতিক…

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 20262 Views

    কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়টি…

    ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড নিউইয়র্ক-নিউ জার্সি, জারি জরুরি অবস্থা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে ব্যাপক দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। নিউইয়র্ক,…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.