Close Menu
    What's Hot

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিনোদন»অভিনেত্রীর সুইসাইড নোট লিখে আত্মহত্যা
    বিনোদন

    অভিনেত্রীর সুইসাইড নোট লিখে আত্মহত্যা

    July 14, 2025No Comments2 Mins Read বিনোদন 8 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেল আত্মহত্যা করেছেন। পুদুচেরির একটি হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন, অতিরিক্ত ঘুমের ওষুধ গ্রহণের কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ২৬ বছর।

    পুলিশ সূত্রে জানা গেছে, ৫ জুলাই পুদুচেরির নিজবাড়িতে একসঙ্গে বিপুল পরিমাণ ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন র‍্যাচেল। দ্রুত তাকে ভর্তি করা হয় ইন্দিরা গান্ধী সরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে তাকে স্থানান্তর করা হয় জওহরলাল ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে। সেখানেই ১২ জুলাই তার মৃত্যু হয়।

    পুলিশ জানায়, র‍্যাচেল অত্যধিক ঋণের বোঝায় মানসিক অবসাদে ভুগছিলেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বড় ধরনের লোকসানের সম্মুখীন হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

    ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবুও সম্প্রতি বিয়ে হওয়ায়, বৈবাহিক জীবনে কোনো অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। আজ ১৪ জুলাই তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    স্যান র‍্যাচেল ছিলেন একজন প্রতিষ্ঠিত মডেল। তার আসল নাম ছিল শঙ্কর প্রিয়া। ২০১৯ সালে তিনি ‘ডার্ক কুইন তামিলনাড়ু’ খেতাব অর্জন করেন। ২০২১ সালে জেতেন ‘মিস পুদুচেরি’ খেতাব। আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রতিনিধিত্ব করেছেন তিনি- লন্ডন, জার্মানি ও ফ্রান্সে বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

    তিনি কেবল ফ্যাশন জগতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং নারী সুরক্ষা ও বর্ণবাদের বিরুদ্ধে সরব কণ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন।

    তার অকাল মৃত্যুতে মডেলিং ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন, পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    আত্মহত্যা সুইসাইড নোট স্যান র‍্যাচেল স্যান র‍্যাচেল আত্মহত্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    শুটিংয়ে পড়ে গিয়ে হাঁটুতে চোট অমিতাভ বচ্চনের

    October 1, 2026

    প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা

    September 29, 2026

    বিয়ন্সেকে পেছনে ফেলে VMA ইতিহাসে নতুন রেকর্ড টেলর সুইফটের

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Top Trending

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.