Close Menu
    What's Hot

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 2026

    গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ, অপরাধীদের দ্রুত বিচারের দাবি ড. ইউনূসের

    November 23, 2026

    শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিনোদন»পর্দায় চুম্বনে অনীহা সলমনের! ‘নো কিসিং পলিসি’র নেপথ্যে কী কারণ জানালেন ভাইজান!
    বিনোদন

    পর্দায় চুম্বনে অনীহা সলমনের! ‘নো কিসিং পলিসি’র নেপথ্যে কী কারণ জানালেন ভাইজান!

    বিনোদন ডেক্স:
    July 5, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read বিনোদন 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের প্রেমিক চরিত্রে পর্দা কাঁপিয়েছেন সলমন খান। একের পর এক রোম্যান্টিক সিনেমা, কিন্তু নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্যে নেই সলমন! কারণ, নিজের কেরিয়ারের শুরু থেকেই তিনি মেনে চলছেন এক অদ্ভুত নিয়ম— ‘নো কিসিং পলিসি’।

    বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত তারকা, প্রায় ৫৯ বছর বয়সী সলমনের প্রেমজীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্যা রাই, সোমি আলি এবং ক্যাটরিনা কাইফ— একাধিক নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। তবে আজও সংসার বাঁধেননি এই সুপারস্টার।

    নায়কের চরিত্রে তিনি যতই সাবলীল, প্রেমিকা চরিত্রের সঙ্গে চুম্বন দৃশ্যে তিনি বরাবরই অনীহ। এখনও পর্যন্ত একমাত্র ব্যতিক্রম, ১৯৯৬ সালের ‘জিত’ ছবিতে করিশ্মা কাপুরের সঙ্গে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো দৃশ্য। সেটাই ছিল সলমনের প্রথম এবং শেষ পর্দার চুম্বন। এরপর বহু ছবিতে করিশ্মার সঙ্গে অভিনয় করলেও, আর কখনো এই সীমা পেরোননি তিনি।

    ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য রাখতে চেয়েছিলেন পরিচালক আলি আব্বাস জাফর। কিন্তু সলমন স্পষ্ট জানিয়ে দেন, তিনি সেই দৃশ্যে অভিনয় করবেন না।

    এই বিষয়টি নিয়ে এক কমেডি শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন সলমন ও তাঁর ভাই আরবাজ খান। মজা করেই আরবাজ বলেন, “আসলে ক্যামেরার পেছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!” এই মন্তব্যে সলমনের গালেই দেখা যায় লাজুক হাসির ছোঁয়া।

    সলমনের এই সিদ্ধান্ত ব্যক্তিগত নীতিমালার অংশ। বহু পরিচালক চাইলেও তিনি কখনো এই নিয়ম ভাঙেননি, যা তাঁকে বলিউডে আলাদা একটি অবস্থান দিয়েছে।

    পলিটিক্স/মি

    প্রেমিক বলিউড সালমান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 2026

    পাঁচ বছর পর আন্তর্জাতিক সাফল্য নিয়ে ফিরলেন প্রযোজক এহসানুল হক বাবু

    November 15, 2026

    প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে যা বললেন কারিনা কাপুর

    November 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 20260 Views

    সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির…

    গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ, অপরাধীদের দ্রুত বিচারের দাবি ড. ইউনূসের

    November 23, 2026

    শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

    November 23, 2026
    Top Trending

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 20260 Views

    সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক…

    গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ, অপরাধীদের দ্রুত বিচারের দাবি ড. ইউনূসের

    November 23, 20260 Views

    গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী…

    শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

    November 23, 20260 Views

    মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের শিল্পাঞ্চল। বিক্ষোভের অংশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.