Close Menu
    What's Hot

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 2026

    গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ, অপরাধীদের দ্রুত বিচারের দাবি ড. ইউনূসের

    November 23, 2026

    শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ
    ● সর্বশেষ

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান কমিটি বহাল থাকলে গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

    সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

    নাহিদ ইসলাম বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সংকট এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে।

    তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় সরকারি দল, বিরোধী দল এবং জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।

    নাহিদের ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    তবে বর্তমান পরিস্থিতির পেছনে নির্বাচনের পর থেকে গত সাত-আট মাসের রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব রয়েছে বলে মনে করে এনসিপি। নাহিদ অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রশ্নে সরকারের কঠোর অবস্থানের অভাব এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে যথেষ্ট স্পষ্টতা না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে।

    জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান, রাষ্ট্রীয় সংস্কার, বিচার নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ঐকমত্য থাকতে হবে। একই সঙ্গে জাতীয় ঐক্যের আলোচনায় সংস্কারকে অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন তারা।

    সংবিধান সংশোধন কমিটি নিয়ে নাহিদ বলেন, তাদের বিবেচনায় বর্তমান একদলীয় কমিটি সংস্কার কার্যক্রম, গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। এ কারণে কমিটিটি বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেটির ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।

    গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে থাকা শক্তির মধ্যে যে লড়াই হয়েছিল, তার অবসান এখনো ঘটেনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর, শক্তিশালী ও টেকসই করা না গেলে জনগণের আস্থা অর্জন কঠিন হবে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের অর্থনৈতিক পরিবেশ ও বিনিয়োগের ওপরও।

    তাই রাজনৈতিক ঐক্যের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন নাহিদ ইসলাম।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ, অপরাধীদের দ্রুত বিচারের দাবি ড. ইউনূসের

    November 23, 2026

    শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

    November 23, 2026

    আবারও বন্ধ মেঘনা-গোমতী পুরোনো সেতু, ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলাচলের নির্দেশ

    November 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 20260 Views

    সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির…

    গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ, অপরাধীদের দ্রুত বিচারের দাবি ড. ইউনূসের

    November 23, 2026

    শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

    November 23, 2026
    Top Trending

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 20260 Views

    সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক…

    গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ, অপরাধীদের দ্রুত বিচারের দাবি ড. ইউনূসের

    November 23, 20260 Views

    গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী…

    শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

    November 23, 20260 Views

    মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের শিল্পাঞ্চল। বিক্ষোভের অংশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.