Close Menu
    What's Hot

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 2026

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম
    জাতীয় রাজনীতি

    দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

    May 24, 2025Updated:July 6, 2025No Comments3 Mins Read জাতীয় রাজনীতি 6 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

    শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি।

    নাহিদ ইসলাম বলেন, “তাঁরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে গেছেন। কেউ যদি রাজনীতি বা নির্বাচন করতে চায়, তাহলে সরকারে থেকে তা সম্ভব নয়। তখন নিজ উদ্যোগে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তাঁদের এনসিপির সঙ্গে সংযুক্ত করে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা আমরা প্রত্যাখ্যান ও নিন্দা করছি।”

    বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আহ্বান

    অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্বে থেকেই রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের পথে এগোবেন বলে আশা প্রকাশ করেন নাহিদ। তিনি বলেন, “জুলাই মাসের মধ্যে বিচার সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক রোডম্যাপ একত্রে প্রকাশ করা উচিত। এতে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে।”

    নিয়ন্ত্রিত নির্বাচনের দায় নিতে চান না ইউনূস

    নাহিদ ইসলাম জানান, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় তিনি বলেছেন, চাপ প্রয়োগ করে একটি ‘নিয়ন্ত্রিত নির্বাচন’-এর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি আশঙ্কা করছেন। এর দায়ভার তিনি নিতে চান না। আমি তাঁকে বলেছি, তাঁকে দায়িত্বে থাকতে হবে, কারণ তাঁর প্রতি জনগণের প্রত্যাশা রয়েছে।”

    সেনাবাহিনীর কাজ রাজনৈতিক সিদ্ধান্ত নয়

    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, “সেনাবাহিনী দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া তাদের কাজ নয়। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা প্রশংসনীয়। তবে রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ তাদের দায়িত্বের বাইরে।”

    তিনি আরও বলেন, সেনাবাহিনী যে ৬২৬ জনের তালিকা প্রকাশ করেছে, তা আগে প্রকাশ করা হলে অনেক বিভ্রান্তি ও অপপ্রচার এড়ানো যেত।

    অনৈক্যের জন্য দায়ী আওয়ামী লীগ

    দেশে চলমান রাজনৈতিক অনৈক্যের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “বিএনপি বরাবরই নির্বাচনের কথা বলেছে। তবে শুধুমাত্র নির্বাচনই গণ-অভ্যুত্থানের একমাত্র আকাঙ্ক্ষা নয়। দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য জরুরি।”

    তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী আমলের নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার জন্য আদালতের মাধ্যমে প্রচেষ্টা চলছে, যা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। বরং স্থানীয় সরকার নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত।”

    নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

    নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তাঁর মতে, “এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা সম্ভব নয়। তাদের হয় আস্থার জায়গায় ফিরতে হবে, না হলে দায়িত্ব ছেড়ে দিতে হবে।”

    ৫ বছরের ক্যাম্পেইনের সঙ্গে এনসিপির সংশ্লিষ্টতা নেই

    সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে—এই দাবি বা ক্যাম্পেইনের সঙ্গে এনসিপির কোনো দলগত সংযুক্তি নেই। সরকার তার কার্যকারিতার ভিত্তিতেই সময় পাবে।”

    তিনি আরও বলেন, রিলিফ করিডর বা মানবিক করিডার নিয়ে যেকোনো সিদ্ধান্তের আগে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে হবে।

    সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যাওয়ায় সিলেটের সঙ্গে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Top Trending

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 20262 Views

    ইসরাইলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ক্যাপ্টেনকে হামলার অভিযোগে আলোচিত সহকারী…

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 20262 Views

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে সৃষ্ট পরিস্থিতির ঘটনায় করা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.