Close Menu
    What's Hot

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে মামলা
    ● সর্বশেষ

    শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে মামলা

    July 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 6 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    রাদওয়ান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাড়ে ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, রাদওয়ান মুজিব সিদ্দিক নিজ নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। তার কোনো স্বীকৃত ব্যবসা বাণিজ্য না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অসৎ উদ্দেশ্যে ৩টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। মামলায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    এর আগে গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারে সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক। যা এখন আদালতে বিচারাধীন রয়েছে। যার মধ্যে রাদওয়ান মুজিব সিদ্দিকও অন্যতম আসামি।

    অন্যদিকে গত ১৭ জুলাই ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন, পাচার ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও রাদওয়ান মুজিবের চাচা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই মেয়ের নামে পৃথক চার মামলা করে দুদক।

    মামলাগুলোতে তারিক সিদ্দিকের বিরুদ্ধে ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৩ টাকা, এবং তাদের দুই মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকা ও ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার ৮৬ টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে।

    মামলা রাদওয়ানে শেখ রেহানা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Top Trending

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20263 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 20263 Views

    দেশের চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.