ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’
দেশের করপোরেট অঙ্গন ও উদ্যোক্তা সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কার্যকারিতা ও কৌশলগত ব্যবহার নিশ্চিত করতে ২৬ শে সেপ্টেম্বর অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’ (AI First Industry Leader — Season #1)।
রাজধানীর স্বনামধন্য হোটেল ওয়েস্টিনে আয়োজিত এই প্রিমিয়াম মাস্টারক্লাসটির আয়োজন করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রফেশনাল লার্নিং প্ল্যাটফর্ম ‘লার্নিং বাংলাদেশ’ (Learning Bangladesh)। এখন পর্যন্ত ১ লাখেরও বেশি লার্নার এবং ১০০টির বেশি কর্পোরেট ও ডেভেলপমেন্ট-সেক্টর ট্রেইনিং করানোর অভিজ্ঞতাসম্পন্ন এই প্ল্যাটফর্মের আয়োজনে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট নেতারা এই সেমিনারে অংশ নেন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল— প্রথাগত ব্যবসায়িক মডেলগুলোকে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি ‘এআই-ফার্স্ট’ মডেলে রূপান্তর করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের হাতেকলমে দিকনির্দেশনা দেওয়া। করপোরেট কার্যক্রমে এআই প্রম্পট ডিজাইন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং অপারেশনাল দক্ষতা বাড়াতে আধুনিক বিভিন্ন কাঠামোর ব্যবহার এতে বিশেষ গুরুত্ব পায়। বিশেষ করে, ব্যবসায় এআই ম্যাপিং, এক্সিকিউটিভ বিল্ড ল্যাবের মাধ্যমে n8n, CRM, লিড অটোমেশন ও কম্পিউটার এজেন্ট দিয়ে লাইভ সিস্টেম তৈরি, এবং এআই ওয়ার্কফোর্স তৈরি ও পারমিশন কন্ট্রোল ম্যানেজ করার আধুনিক কৌশলগুলো সেশনে হাতেকলমে দেখানো হয়।

এবারের এই মাস্টারক্লাসে সেশন পরিচালনা করেন দেশের খ্যাতনামা তিন করপোরেট ও প্রযুক্তি বিশেষজ্ঞ:
১. সাব্বির আহমেদ: লার্নিং বাংলাদেশের ফাউন্ডার, যিনি কর্পোরেট ও ম্যানুফ্যাকচারিং খাতে দীর্ঘদিন ধরে এআই ও প্রফেশনাল ট্রেইনিং পরিচালনা করে আসছেন এবং নিজের তিনটি ব্যবসা সফলভাবে এআই প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করছেন।
২. বাপ্পি মাহমুদ: করপোরেট লিডার ও এক্সপার্ট। এফএমসিজি (FMCG) এক্সপোর্ট অপারেশন লিড হিসেবে ১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ট্রেনার ৩২টি দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি এবং ৫০+ বিদেশি বায়ারের সঙ্গে সফলভাবে কাজ করার পাশাপাশি এআই অটোমেশনের মাধ্যমে ব্যবসার কাজের চাপ ৮০% পর্যন্ত কমিয়ে আনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।
৩. ইশতিয়াক আহমেদ: প্রযুক্তি ও করপোরেট অটোমেশন বিশেষজ্ঞ, যিনি ব্যবসায়িক প্রক্রিয়া আধুনিকায়ন এবং এআই সলিউশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “ভবিষ্যতের ব্যবসা সফল করতে হলে শুধুমাত্র প্রযুক্তি জানা যথেষ্ট নয়, বরং ব্যবসায়ের প্রতিটি স্তরে এআই-এর কৌশলগত ব্যবহার নিশ্চিত করতে হবে। ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’ প্রোগ্রামটি করপোরেট লিডারদের সেই রূপান্তরের যাত্রায় পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
এছাড়াও এই মাস্টারক্লাসের অংশ হিসেবে মূল ইভেন্টের পর পরবর্তী ৩০ দিনে ৮টি লাইভ ইমপ্লিমেন্টেশন সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দীর্ঘমেয়াদী টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
অংশগ্রহণকারী করপোরেট লিডাররা এই উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের মাস্টারক্লাস দেশের ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে। ভবিষ্যতে এ ধরনের আরও উন্নত প্রোগ্রাম আয়োজনের আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে অত্যন্ত উৎসাহব্যঞ্জক পরিবেশে এই মাস্টারক্লাসটির সমাপ্তি ঘটে।
