Close Menu
    What's Hot

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 2026

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»“যারা পিআর চায়, তারাই জানে না এটা কী: মির্জা ফখরুল
    ● সর্বশেষ

    “যারা পিআর চায়, তারাই জানে না এটা কী: মির্জা ফখরুল

    July 26, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 43 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    “যারা পিআর চায়, তারাই জানে না এটা কী!”—আনুপাতিক নির্বাচন পদ্ধতি (PR) নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দেশে এখন এক জগাখিচুড়ি পরিস্থিতি চলছে। কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, অথচ তারাই জানে না এটা কীভাবে কাজ করে।”

    শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিস্ট খুনী হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূতি: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। আয়োজনে ছিল জিয়া পরিষদ।

    ফখরুল বলেন, “কয়েকজন বিদেশি ভাড়া করে এনে দেশ চালানো যায় না। এটা সবাইকে বুঝতে হবে।” শ্রোতাদের সম্মতিসূচক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই জবাবটাই প্রমাণ করে জাতি আজ কতটা সচেতন।”

    তিনি আরও বলেন, “জাতি এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে। সামনে গণতন্ত্র পুনরুদ্ধারের বড় সুযোগ আসছে। কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছরে বিচার বিভাগ, আইন, স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করেছে। গণতন্ত্রকামী দলগুলোর স্ট্রাকচার পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছে।”

    সংস্কার নিয়ে তিনি বলেন, “২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসেবে। পরে ২০২২ সালে তারেক রহমান ৩১ দফা সংস্কার পরিকল্পনা দেন, যা দিয়ে আমূল রাজনৈতিক-অর্থনৈতিক পরিবর্তন সম্ভব।”

    ফখরুল আরও বলেন, “সংস্কার রাতারাতি হয় না, এটা একটা প্রক্রিয়া। আপনি চাইলেই পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করবে না। তবে এমনভাবে সিস্টেম গড়তে হবে যেন তারা ঘুষ না নিতে পারে।”

    প্রয়োজনীয়তার জায়গায় এসে তিনি বলেন, “জনপ্রতিনিধি ছাড়া রাষ্ট্র চলে না। আর প্রতিনিধি পেতে চাইলে নির্বাচন লাগবেই। তাই বিএনপি নির্বাচনের কথা বলে। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

    বিএনপির আদর্শিক দিক তুলে ধরে তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা। যদি সততা না থাকে, বিএনপি কখনোই জনগণের সামনে দাঁড়াতে পারবে না। আজ যে খবরগুলো পত্রিকায় আসে, তা বিএনপির সঙ্গে যায় না, জিয়াউর রহমানের সঙ্গে যায় না। যারা সত্যিকার অর্থে তার আদর্শে চলবে, তাদের আগে নিজেকে সৎ হতে হবে।”

    নির্বাচন পিআর মির্জা ফখরুল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 2026

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 20260 Views

    দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া…

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Top Trending

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 20260 Views

    দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত…

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 20261 Views

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগরসহ আন্তর্জাতিক…

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 20262 Views

    কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়টি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.