Close Menu
    What's Hot

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইসরায়েলের হামলায় ৮৯ ফিলিস্তিনি নিহত
    ● সর্বশেষ

    ইসরায়েলের হামলায় ৮৯ ফিলিস্তিনি নিহত

    July 25, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 7 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    গাজা ভূখণ্ড
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েলের সামরিক হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একদিনেই আরও অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে চলমান আগ্রাসনে নিহতের মোট সংখ্যা ৫৯ হাজার ৫০০ ছাড়িয়েছে।

    একই সময়ে আহত হয়েছেন আরও প্রায় ৪৫০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

    বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৫৮৬ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে “গণহত্যামূলক আক্রমণ” হিসেবেও আখ্যা দিয়েছে মন্ত্রণালয়টি।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৫৩ জন আহত হয়েছেন। তবে এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতেই পারছেন না।

    এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে ২৭৯ জনের পরিচয় শনাক্ত করে তাদের নাম সরকারি তালিকায় যুক্ত করায় মৃত্যুর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়েছে। একই সময়ে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৮ জনের বেশি আহত হয়েছেন।

    গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই ১ হাজার ৮৩ জন নিহত এবং ৭ হাজার ২৭৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

    ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এতে করে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। এরপর থেকে আরও ৮ হাজার ৪৪৭ জন নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হয়েছেন।

    ইসরায়েল গাজা ভূখণ্ড ফিলিস্তিনি ফিলিস্তিনি নিহত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20261 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে তিন দিনের রিমান্ডে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Top Trending

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20261 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ…

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 20263 Views

    বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.