Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩: আদালতের মরদেহ উত্তোলন নির্দেশ
    ● সর্বশেষ

    গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩: আদালতের মরদেহ উত্তোলন নির্দেশ

    July 21, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 41 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত তিনজন—রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের আদেশ অনুযায়ী, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ তিনটি কবর থেকে উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে।

    গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, প্রথমে রমজান কাজীর মরদেহ গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে উত্তোলন করা হবে।

    এর আগে, শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় চারটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়। তিনটি মামলায় অজ্ঞাতনামা ১,৪০০ থেকে ১,৫০০ জনকে এবং একটি মামলায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে।

    রমজান কাজীর মৃত্যুর ঘটনায় এসআই আইয়ুব হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, ১৬ জুলাই এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে নেতারা গাড়িবহর নিয়ে মাদারীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ শহরের এসকে সালেহিয়া মাদরাসার কাছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে হামলাকারীরা গুলি চালায়। এতে রমজান গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

    একইদিন দীপ্ত সাহা হত্যার ঘটনায় এসআই শামীম হোসেন এবং সোহেল রানা হত্যায় এসআই আবুল কালাম আজাদ ১,৪০০ থেকে ১,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। অভিযোগে বলা হয়, লঞ্চঘাট ও কলেজ মসজিদ এলাকায় এনসিপির গাড়িবহরের ওপর ধারাবাহিক হামলা চলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও গুলি চালানো হয়। এতে তারা প্রাণ হারান।

    অন্যদিকে ইমন তালুকদার হত্যায় এসআই শেখ মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। ঘটনার দিন পুরাতন সোনালী ব্যাংকের সামনে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।

    এই চারটি মামলাই এখন তদন্তাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী মরদেহ উত্তোলনের পর নতুন তথ্য ও ময়নাতদন্ত প্রতিবেদন তদন্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    আদালত মরদেহ গোপালগঞ্জ নিহত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.