Close Menu
    What's Hot

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এক নারীর সঙ্গে দুই ভাইয়ের বিয়ে, খুশি নববধূও
    ● সর্বশেষ

    এক নারীর সঙ্গে দুই ভাইয়ের বিয়ে, খুশি নববধূও

    July 20, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 43 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের হিমাচল প্রদেশে ব্যতিক্রমী এক বিয়েতে একই নারীকে বিয়ে করেছেন আপন দুই ভাই। ঐতিহ্যবাহী ‘পলিয়ান্ড্রি’ প্রথা অনুসরণ করে সম্পন্ন হওয়া এ বিয়েতে খুশি নববধূ সুনীতা চৌহান নিজেই জানিয়েছেন, কোনো চাপ ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    গত ১২ জুলাই থেকে তিন দিনব্যাপী এ বিয়ের আয়োজন চলে হিমাচল প্রদেশের সিরমাউর জেলার ট্রান্স-গিরি এলাকার বাধানা গ্রামে। লোকসংগীত, নৃত্য আর উৎসবমুখর পরিবেশে শতাধিক মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় এ অনুষ্ঠান।

    বর দুজন—প্রদীপ ও কপিল নেগি, কনের নাম সুনীতা চৌহান। এ তিনজনই জানিয়েছেন, সম্পূর্ণ সম্মতির ভিত্তিতে এবং পুরনো প্রথা টিকিয়ে রাখার চিন্তা থেকেই এই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

    বর প্রদীপ নেগি বর্তমানে সরকারি চাকরিতে আছেন, আর ছোট ভাই কপিল কর্মরত বিদেশে। কপিল বলেন, “আমি দেশে না থাকলেও আমরা দুজনেই আমাদের স্ত্রীর পাশে আছি—ভালোবাসা, দায়িত্ব ও স্থিতিশীলতা নিয়ে।”

    প্রদীপ বলেন, “এই প্রথা আমাদের গর্বের অংশ। তাই লুকিয়ে নয়, সম্মানের সঙ্গে সবাইকে জানিয়েই বিয়েটা করেছি।”

    হিমাচল প্রদেশের রাজস্ব আইন অনুযায়ী, এই ধরনের বহুবিবাহ প্রথা ‘জদিদারা’ নামে স্বীকৃত। হট্টি জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত এই রীতি এখনও টিকে আছে। গত ছয় বছরে বাধানা গ্রামে এমন পাঁচটি বিয়ে হয়েছে।

    সুনীতা বলেন, “আমি ছোটবেলা থেকেই এই প্রথা সম্পর্কে জানি। কোনো রকম জোর না থাকায় নিজ ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

    Two real brothers married the same girl, got married according to the old tradition, the ancient tradition of marrying the same girl was followed again #HimachalNews #2boysmarry1girl pic.twitter.com/90iHhKRbDr

    — Ashraph Dhuddy (@ashraphdhuddy) July 19, 2025

    হট্টি জনগোষ্ঠী হিমাচল ও উত্তরাখণ্ডের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী এক আদিবাসী সম্প্রদায়, যাদের তিন বছর আগে ভারতের সরকার ‘তালিকাভুক্ত উপজাতি’ হিসেবে স্বীকৃতি দেয়।

    যদিও ভারতে বহুবিবাহ আইনত বৈধ নয়, তবে সিরমাউর জেলায় এই প্রথা কয়েক দশক ধরেই চলমান। সামাজিকভাবে এটি এখনো গৃহীত এবং কিছু ক্ষেত্রে সম্মানিতও।

    এক নারী বিয়ে ভারতের হিমাচল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 20260 Views

    বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের…

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026
    Top Trending

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 20260 Views

    বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ…

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 20260 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের…

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 20260 Views

    দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য জি এম…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.