Close Menu
    What's Hot

    সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের, সরাসরি নির্বাচনের পক্ষে মত

    November 12, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    November 12, 2026

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

    November 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক, স্থিতিশীলতা ফেরাতে বড় পদক্ষেপ
    ● সর্বশেষ

    প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক, স্থিতিশীলতা ফেরাতে বড় পদক্ষেপ

    July 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 21 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৩ জুলাই) অনুষ্ঠিত এই নিলামে ১২১ টাকা ৫০ পয়সা দরে মোট ১৭ কোটি ১০ লাখ ডলার সংগ্রহ করা হয়, যা সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে যোগ হবে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারমূল্য কমেছে। রপ্তানি ও রেমিট্যান্স উৎসাহ দিতে এবং বাজারে ভারসাম্য রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বলেন, “ডলারের দাম কমতে থাকায় বাজারে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়েছিল। এর প্রভাব রেমিট্যান্স ও রপ্তানির ওপর পড়তে পারত। তাই বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করেছে।”

    উল্লেখ্য, অতীতে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। গত তিন অর্থবছরে বিক্রি হয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার। এবার প্রথমবারের মতো ডলার সংগ্রহের জন্য নিলামের পদ্ধতি অনুসরণ করা হলো।

    টাকার মান বেড়েছে, ডলারের দরপতন ২.৯০ টাকা গত এক সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে বাজারে ডলারের দাম গড়ে ২ টাকা ৯০ পয়সা কমে গেছে।

    ব্যাংকিং সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেশ কয়েকটি ব্যাংক রেমিট্যান্স ডলারের জন্য সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত রেট দেয়। কেউ কেউ ১২০.৬০ টাকা পর্যন্ত কিনলেও, বেশিরভাগ ব্যাংক দিন শেষে ১২০ টাকার বেশি দেয়নি। অথচ সপ্তাহের শুরুতে সেই রেট ছিল ১২২.৮০ থেকে ১২২.৯০ টাকা।

    রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক সাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের প্রথম ১২ দিনেই প্রবাসীরা ১০৭ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা ধরে)। এই প্রবাহ ডলারের সংকট কিছুটা প্রশমিত করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

    বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “নিলামে অংশ নেওয়া ব্যাংকগুলো সাধারণত ১২০ টাকার আশপাশে দর প্রস্তাব করেছিল। কিন্তু আমরা ১২১ টাকা ৫০ পয়সা দরে ডলার কিনেছি, যেন বাজারে একটি শক্তিশালী সংকেত দেওয়া যায়।”

    তিনি আরও বলেন, এই উদ্যোগ ডলার বিনিময় হারে স্থিতিশীলতা আনবে এবং দীর্ঘমেয়াদে রপ্তানি ও রেমিট্যান্স খাতকে সহায়তা করবে।

    ডলার বাংলাদেশ ব্যাংক স্থিতিশীলতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের, সরাসরি নির্বাচনের পক্ষে মত

    November 12, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    November 12, 2026

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

    November 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের, সরাসরি নির্বাচনের পক্ষে মত

    November 12, 20260 Views

    জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে সরাসরি নির্বাচনের মাধ্যমে এক-তৃতীয়াংশ আসনে…

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    November 12, 2026

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

    November 12, 2026
    Top Trending

    সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের, সরাসরি নির্বাচনের পক্ষে মত

    November 12, 20260 Views

    জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে সরাসরি নির্বাচনের…

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    November 12, 20260 Views

    তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের…

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

    November 12, 20260 Views

    মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। যুক্তরাষ্ট্র ও…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.