Close Menu
    What's Hot

    তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

    May 19, 2026

    শিং ভাঙা পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ?

    May 19, 2026

    ক্ষুধা ও দারিদ্র্যে সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্তে আফগান পরিবার

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বাংলাদেশের অর্থনীতি খুবই ভালো অবস্থায়: বিশ্বব্যাংক
    ● সর্বশেষ

    বাংলাদেশের অর্থনীতি খুবই ভালো অবস্থায়: বিশ্বব্যাংক

    July 13, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এক বছর আগের তুলনায় এখন অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।

    শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংকের মন্তব্য হচ্ছে- বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভালো।’

    তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে আমরা আশঙ্কা করেছিলাম, পরিস্থিতি আমাদের জন্য খুব কঠিন হয়ে উঠতে পারে। কিন্তু এখন আমরা মনে করছি আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি।’

    উপদেষ্টা বলেন, নতুন দায়িত্বে জোহানেস জুট এখন থেকে দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের কার্যক্রম দেখবেন এবং তার অফিস ওয়াশিংটনের পরিবর্তে নয়াদিল্লিতে থাকবে।

    বলেন, জোহানেস জুট বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তার বিষয়ে অবহিত আছেন।

    উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে প্রায় এক বছর আগে মনে করা হলেও বর্তমানে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক সন্তুষ্টি প্রকাশ করেছে।

    সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেশের আর্থিক খাত, পেমেন্ট ব্যালান্স এবং বৈদেশিক মুদ্রা খাতের উন্নত অবস্থা স্বীকার করেছেন।বলেন, জোহানেস জুট বেসরকারি খাতের বিকাশ এবং আরও বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।

    উপদেষ্টা বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো বলে স্বীকার করেছেন জোহানেস জুট।আইএফসির কার্যক্রম সম্পর্কিত বিষয়ও আলোচনা হয়।

    প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাংকের কাছে চাওয়া সব সহায়তা পেয়েছে। তিনি বলেন, আগামী অক্টোবর মাসে বিশ্বব্যাংক-আইএমএফ গ্রুপের বার্ষিক সভায় প্রত্যাশিত সহায়তার পরবর্তী ধাপ উত্থাপন করা হবে।

    এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, আর্থিক খাতে বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নেওয়া সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংক সন্তুষ্ট।

    বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর পুনর্গঠন শুরু হয়েছে এবং এনবিআরকে দুটি পৃথক সংস্থায় বিভাজনের সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় বিশ্বব্যাংক। যদিও এতে কিছুটা সময় লাগবে।

    বলেন- চট্টগ্রাম বন্দর, লালদিয়ায় কনটেইনার টার্মিনাল সম্পর্কেও আলোচনা হয়েছে এবং বিশ্বব্যাংক অবকাঠামো খাতে সহায়তা দিতে সম্মত হয়েছে।

    শুল্ক ইস্যু নিয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য উপদেষ্টা ও আলোচনা প্রতিনিধিদলের প্রধান দেশে ফেরার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট গতকাল (শনিবার) ঢাকায় এসেছেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক এখন পর্যন্ত প্রায় ৪৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার বেশির ভাগই অনুদান বা স্বল্প সুদে ঋণ।

    বিশ্বব্যাংক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

    May 19, 2026

    শিং ভাঙা পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ?

    May 19, 2026

    ক্ষুধা ও দারিদ্র্যে সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্তে আফগান পরিবার

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

    May 19, 20261 Views

    Russia তিন দিনব্যাপী পারমাণবিক অস্ত্রসংক্রান্ত সামরিক মহড়া শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯…

    শিং ভাঙা পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ?

    May 19, 2026

    ক্ষুধা ও দারিদ্র্যে সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্তে আফগান পরিবার

    May 19, 2026
    Top Trending

    তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

    May 19, 20261 Views

    Russia তিন দিনব্যাপী পারমাণবিক অস্ত্রসংক্রান্ত সামরিক মহড়া শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের…

    শিং ভাঙা পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ?

    May 19, 20260 Views

    ইসলামে সামর্থ্যবান মুসলমানদের জন্য Eid al-Adha উপলক্ষে কোরবানি আদায় গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানির…

    ক্ষুধা ও দারিদ্র্যে সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্তে আফগান পরিবার

    May 19, 20262 Views

    দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং খাদ্য ঘাটতির কারণে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.