Close Menu
    What's Hot

    গোপালগঞ্জে সহিংসতা নিয়ে উদ্বেগ, রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ চায় জামায়াত

    November 18, 2026

    কাফরুলে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

    November 18, 2026

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কাফরুলে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
    ● সর্বশেষ

    কাফরুলে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

    November 18, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকায় পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নারী শ্রমিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

    বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কাফরুলের লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার আশপাশে এ ঘটনা ঘটে।

    পুলিশের তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে পাঁচ হাজারের বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। সকালে এসব কারখানার কয়েকজন শ্রমিক পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদের বাইরে বের করে আনা হয়।

    এরপর স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও বিএনপি কর্মীদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। শুরু হয় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ।

    সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

    সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন পোশাকশিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের একটি অংশ মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন।

    এর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, বিনা কারণে ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হচ্ছে।

    শ্রমিক আন্দোলনের জেরে বিভিন্ন সময়ে শিল্পাঞ্চলে সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধসহ সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে নতুন বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের অসন্তোষ পুরোপুরি কাটেনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গোপালগঞ্জে সহিংসতা নিয়ে উদ্বেগ, রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ চায় জামায়াত

    November 18, 2026

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 2026

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গোপালগঞ্জে সহিংসতা নিয়ে উদ্বেগ, রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ চায় জামায়াত

    November 18, 20260 Views

    গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে…

    কাফরুলে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

    November 18, 2026

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 2026
    Top Trending

    গোপালগঞ্জে সহিংসতা নিয়ে উদ্বেগ, রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ চায় জামায়াত

    November 18, 20260 Views

    গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গভীর…

    কাফরুলে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

    November 18, 20260 Views

    রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকায় পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে…

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 20260 Views

    গান ও অভিনয়ে আগের তুলনায় ব্যস্ততা কমালেও উপস্থাপনায় নিয়মিত কাজ করছেন জনপ্রিয়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.