Close Menu
    What's Hot

    এনটিভিতে ‘মার্কস অল রাউন্ডার’, শিক্ষাবৃত্তি ১ কোটি টাকা

    October 28, 2026

    নেতানিয়াহুকে ঠেকাতে আইজেনকটের সঙ্গে জোটে যেতে পারে আরব দলগুলো

    October 28, 2026

    সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

    October 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নেতানিয়াহুকে ঠেকাতে আইজেনকটের সঙ্গে জোটে যেতে পারে আরব দলগুলো
    ● সর্বশেষ

    নেতানিয়াহুকে ঠেকাতে আইজেনকটের সঙ্গে জোটে যেতে পারে আরব দলগুলো

    October 28, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েলের আসন্ন রাজনৈতিক সমীকরণে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আরব দলগুলো। নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, দেশটির পার্লামেন্টে আরব দলগুলো ১৯টি আসন পেতে পারে। এমন পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা গাদি আইজেনকট—কোনো পক্ষের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সহজ হবে না। ফলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

    স্বাধীন সাংবাদিক এবং দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি বইয়ের লেখক এন্থনি লোয়েনস্টাইন আল জাজিরাকে বলেন, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ তৈরি হয়েছে। তাঁর মতে, সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনি জনপদগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং আরব অধ্যুষিত এলাকায় অপরাধ বৃদ্ধির ঘটনা তাদের উদ্বেগ বাড়িয়েছে।

    লোয়েনস্টাইনের ভাষ্য অনুযায়ী, আরব অধ্যুষিত এলাকাগুলোতে অপরাধের মাত্রা বেড়ে গেলেও পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি রাষ্ট্রের ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে।

    তিনি আরও বলেন, ইসরায়েলে বসবাসরত তাঁর ফিলিস্তিনি বন্ধুরা রাজনৈতিক বিকল্পগুলো নিয়ে খুব একটা আশাবাদী নন। তারপরও নেতানিয়াহুর নেতৃত্বে আরও চার বছর সরকার চলার চেয়ে অন্য কোনো রাজনৈতিক সমীকরণকে তাঁরা তুলনামূলকভাবে ভালো মনে করতে পারেন।

    আরব দলগুলোর সঙ্গে আইজেনকটের সম্ভাব্য সমঝোতা নিয়ে লোয়েনস্টাইন বলেন, এমন জোট গঠনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে আইজেনকট ও তাঁর রাজনৈতিক সহযোগীরা আরব দলগুলোর অংশগ্রহণ মেনে নিতে রাজি হবেন কি না, সেটিই বড় প্রশ্ন।

    অন্যদিকে, আদর্শগত ও মূল্যবোধের পার্থক্যের কথা উল্লেখ করে আইজেনকট এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন।

    লোয়েনস্টাইনের মতে, শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও সেই জোট দীর্ঘদিন টিকে থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এনটিভিতে ‘মার্কস অল রাউন্ডার’, শিক্ষাবৃত্তি ১ কোটি টাকা

    October 28, 2026

    সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

    October 28, 2026

    বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    October 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এনটিভিতে ‘মার্কস অল রাউন্ডার’, শিক্ষাবৃত্তি ১ কোটি টাকা

    October 28, 20262 Views

    দেশের শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার আয়োজন ‘মার্কস অল রাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব প্রচার করতে যাচ্ছে এনটিভি।…

    নেতানিয়াহুকে ঠেকাতে আইজেনকটের সঙ্গে জোটে যেতে পারে আরব দলগুলো

    October 28, 2026

    সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

    October 28, 2026
    Top Trending

    এনটিভিতে ‘মার্কস অল রাউন্ডার’, শিক্ষাবৃত্তি ১ কোটি টাকা

    October 28, 20262 Views

    দেশের শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার আয়োজন ‘মার্কস অল রাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব প্রচার…

    নেতানিয়াহুকে ঠেকাতে আইজেনকটের সঙ্গে জোটে যেতে পারে আরব দলগুলো

    October 28, 20263 Views

    ইসরায়েলের আসন্ন রাজনৈতিক সমীকরণে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আরব…

    সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

    October 28, 20263 Views

    দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.